News Flash

  • Home
  • Uncategorized
  • ষড়যন্ত্রকারীদের কান্ড কীর্তি ও ছাত্র বিক্ষোভে জল ঢেলে দিলেন শিক্ষামন্ত্রী, অচলাবস্থার অবসান, আজ থেকে খুলছে ভারতীয় বিদ্যাভবন ছুটিতে পাঠানো প্রিন্সিপাল সহ অন্যদের কাজে যোগ দেয়ার নির্দেশ
Image

ষড়যন্ত্রকারীদের কান্ড কীর্তি ও ছাত্র বিক্ষোভে জল ঢেলে দিলেন শিক্ষামন্ত্রী, অচলাবস্থার অবসান, আজ থেকে খুলছে ভারতীয় বিদ্যাভবন ছুটিতে পাঠানো প্রিন্সিপাল সহ অন্যদের কাজে যোগ দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷  শেষ পর্যন্ত নরসিংগড়ে ভারতীয় বিদ্যাভবনের অচলাবস্থার অবসান হল৷ দুই ছাত্র ও ছাত্রীর মধ্যে প্রেম

বৃহস্পতিবার ভারতীয় বিদ্যাভবনে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলছেন শিক্ষামন্ত্রী৷

ঘটিত বিষয়কে কেন্দ্র করেই সুকলের ঘটনা মোড় নেয়৷ তখন প্রচার পায় যে, প্রেমিক ছাত্রটি বিদ্যাভবনের তিন তলার ছাদ হতে পড়ে আত্মহত্যার চেষ্টা করে৷ সুকলের মধ্যে নগ্ণ প্রেম নিবেদনের ঘটনার বিরুদ্ধে সুকল কর্তৃপক্ষ অভিভাবকদের  ডেকে এনে কঠোর মনোভাবের কথা জানায়৷ প্রচার হয়ে যায়, প্রেমিক ছাত্রটি অপমানে ছাদ থেকে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে৷ কিন্তু এটি যে স্রেফ বানানো ঘটনা তা ক্রমশ প্রকাশ্যে আসছে৷ খোদ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সুকলের নিয়ম শৃংখলা রক্ষায় কঠোর মনোভাবের পক্ষে মত প্রকাশ করেছেন৷ গতকাল বিদ্যাভবন কর্তৃপক্ষ পাঁচদিনের সুকল ছুটির যে ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রীর অনুরোধে তাও বাতিল করা হয়েছে৷ আগামীকাল থেকে সুকলে পঠন পাঠন চলবে৷ সুকলের প্রিন্সিপাল সহ কয়েকজনকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ তাও প্রত্যাহার করে নিতে বলেছেন শিক্ষামন্ত্রী শ্রীনাথ৷

গত কয়দিন ধরেই প্রেমিক ছাত্রের আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এই সুকলে ছাত্র বিক্ষোভ উত্তাল হয়ে উঠে৷ এতে কিছু প্রাক্তনীরাও যোগ দেয়৷ একটি সুবিধাবাদী চক্র ফায়দা নিতে চেষ্টা চালায়৷ এইসব কিছুতেই জল ঢেলে দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি বুঝিয়ে দিয়েছেন শিক্ষাঙ্গণে কোনও রকম উৎশৃখলতা বরদাস্ত করা হবে না৷ আজ দুপুর বারোটর পর শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ভারতীয় বিদ্যাভবনে গিয়ে বিদ্যাভবনের সেক্রেটারি-অধিকর্তা কাশীনাথ দাস, প্রিন্সিপাল সহ সব শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিলিত হয়ে সুকলের নিয়ম শৃংখলা রক্ষার উপর জোর দেন৷ এটাও জানিয়ে দেন যে, সুকলের নিয়ম শৃংখলা যেকোনও মূল্যে রক্ষা করতে হবে৷

সুকল প্রেম নিবেদনের জায়গা নয়৷ দুই ছাত্র ছাত্রীর অশালীন আচরণ সম্পর্কে বিদ্যাভবন কর্তৃপক্ষ অভিভাবকদের অবহিত করে৷ অভিভাবকরাও এ বিষয়ে নিজেদের ব্যর্থতার বিষয় জানান৷ সুকল কর্তৃপক্ষ ওই দুই ছাত্র ও ছাত্রীকে বুঝানোর জন্য অভিভাবকদেরই দায়িত্ব দেন৷ ঘটনাটি ঘটে রাখি বন্ধনের দিন৷ তখন এই দুই ছাত্র ছাত্রী রাখি বন্ধনে অসম্মতি জানায়৷ আর সেই সময়ই ছাত্রটি আত্মহত্যার নাটক করে৷ ছাদ থেকে পড়ে আত্মহত্যার ঘটনা সম্পর্কে সরকারি স্তরে তদন্তের দাবি উঠেছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বুঝিয়ে দিয়েছেন শিক্ষাক্ষেত্রে অরাজকতা মেনে নেওয়া হবে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top