News Flash

  • Home
  • Uncategorized
  • বিশেষ সিবিআই আদালত আত্মসমর্পণ লালুর, আরজেডি প্রধানের সঙ্গে দেখা করলেন মারান্ডি
Image

বিশেষ সিবিআই আদালত আত্মসমর্পণ লালুর, আরজেডি প্রধানের সঙ্গে দেখা করলেন মারান্ডি

রাঁচি, ৩০ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ড হাইকোর্টে খারিজ হয়েছে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন| অবশেষে বৃহস্পতিবার বিশেষ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালত আত্মসমর্পণ করলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো তথা পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ যাদব| শারীরিক অসুস্থতাজনিত কারণে মুম্বইয়ের এশিয়ান হার্ট ইন্সটিটিউট-এ চিকিত্সাধীন ছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব| চিকিত্সা জনিত কারণে (মডিক্যাল গ্রাউন্ড) আরও ৩ মাস জামিনের সময়সীমা বর্ধিত করার আবেদন করেছিলেন লালু| কিন্তু, গত সপ্তাহে লালু-র জামিনের সময়সীমা আরও ৩ মাস বর্ধিত করার আবেদন খারিজ করে দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট| ঝাড়খণ্ড হাইকোর্ট পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুকে নির্দেশ দিয়েছিল, আগামী ৩০ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে|
ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশের পরই মুম্বই থেকে পাটনা ফেরেন লালু| এরপর পাটনা থেকে ৱুধবারই রাঁচিতে ফিরেছেন আরজেডি সুপ্রিমো| বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করার প্রাক্কালে এদিন সকালে রাঁচিতে লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চার প্রধান বাৱু লাল মারান্ডি| বাৱু লাল মারান্ডির সঙ্গে দেখা করার কিছুক্ষণ পরই বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন লালু| এই পরিস্থিতিতে লালুর আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, ‘এশিয়ান হার্ট ইন্সটিটিউট (মুম্বই)-এর চিকিত্সকরা লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখবেন| তারপরই লালুর শারীরিক অবস্থা সম্পর্কে আদালতে অবহিত করা হবে|’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top