News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় ফের সাফল্য, বান্দিপোরায় এনকাউন্টারে খতম লস্কর জঙ্গি সহ দুই
Image

উপত্যকায় ফের সাফল্য, বান্দিপোরায় এনকাউন্টারে খতম লস্কর জঙ্গি সহ দুই

শ্রীনগর, ৩০ আগস্ট (হি.স.): দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের পর এবার উত্তর কাশ্মীরের বান্দিপোরা| কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে পুনরায় বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী| উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলাকালীন খতম হয়েছে একজন লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসবাদী সহ দু’জন জঙ্গি| বান্দিপোরা জেলার হাজিন এলাকায় আরও এক সন্ত্রাসবাদীকে ফাঁদে ফেলে খতম করার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী|
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় বান্দিপোরা জেলার হাজিন-এর উপকণ্ঠে পার্রা মোহাল্লা লুকিয়ে রয়েছে অনন্তপক্ষে তিনজন সন্ত্রাসবাদী| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পার্রা মোহাল্লা এলাকায় জঙ্গি নিকেশ অভিযান চালায় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী| জঙ্গি নিকেশ অভিযান চালাকালীন ভোর থেকেই এলোপাথাড়ি গুলি বিনিময় শুরু হয়| শেষ পাওয়া খবর অনুযায়ী, যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলাকালীন খতম হয়েছে একজন লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসবাদী সহ দু’জন জঙ্গি| পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, ‘এখনও জঙ্গি নিকেশ অভিযান চলছে| সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলতে ওই এলাকায় পৌঁছেছে আরও নিরাপত্তা বাহিনী| আরও একজন জঙ্গিকে ঘিরে ফেলেছেন জওয়ানরা|’
উল্লেখ্য, বুধবারই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলাকালীন খতম হয় দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী| নিহত দুই সন্ত্রাসবাদীর মধ্যে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের শীর্ষ এক সন্ত্রাসবাদীও ছিল| নিহত দুই হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর নাম হল, হিজবুল ডিভিশনাল কম্যান্ডার আলতাফ আহমেদ দার ওরফে কাচরু এবং খুদওয়ানির বাসিন্দা উমর রশিদ ওয়ানি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top