News Flash

  • Home
  • Uncategorized
  • বামপন্থী কবি ভরাভরা রাও সহ পাঁচ সমাজকর্মীকে গৃহবন্দি করে রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

বামপন্থী কবি ভরাভরা রাও সহ পাঁচ সমাজকর্মীকে গৃহবন্দি করে রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.) : ভীমা-কোরেগাঁও হিংসার ঘটনায় জড়িত থাকা দায়ে ধৃত বামপন্থী কবি ভরাভরা রাও সহ পাঁচজনকে গৃহবন্দি করে রাখার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত ওই পাঁচজন গৃহবন্দি থাকবে।

প্রধানবিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ কে খানউলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, ভিন্ন মতবাদ গণতন্ত্রের সেফটি ভালভ হিসেবে কাজ করে। যদি ভিন্ন মতকে দমিয়ে দেওয়া হয় তবে প্রেসার কুকার ফেটে যায়। পাশাপাশি কেন্দ্র এবং মহারাষ্ট্র সরকারের কাছে নোটিস জারি করে জবাবদিহি চাওয়া হয়েছে। কবি ভরাভরা রাও সহ পাঁচকে গ্রেফতার করার প্রতিবাদে সোমবার সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেয় ঐতিহাসিক রোমিলা থাপার, অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক, দেবিকা জৈন। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায় কবি ভরাভরা রাও সহ পাঁচজনকে কোনও ভাবেই পুলিশি হেফাজতে রাখা যাবে না। ৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের গৃহবন্দি করে রাখার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৬ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, ভীমা-কোরেগাঁওর হিংসায় মদত দেওয়ার জন্য মঙ্গলবার দেশের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয় কবি ভরাভরা রাও, মুম্বই থেকে গ্রেফতার করা হয় সমাজকর্মী ভারনান গঞ্জালভিস এবং অরুণ ফেরিরা,ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয় সুধা ভরদ্বাজ এবং দিল্লি থেকে গ্রেফতার করা হয় গৌতম নওলখাকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top