News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রাণ সংগ্রহ ঘিরে খোয়াইয়ে সংঘর্ষের ঘটনায় ধৃত তিনজন জেল হেপাজতে
Image

ত্রাণ সংগ্রহ ঘিরে খোয়াইয়ে সংঘর্ষের ঘটনায় ধৃত তিনজন জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷  সোমবার খোয়াইতে সিপিএম বিজেপি সংঘর্ষের ঘটনায় ধৃত তিন জন সিপিএম কর্মী লিটন ঘোষ, চন্দন ঘোষ ও টুটন ঘোষকে মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেপাজতে পাঠায়৷ সোমবার সিপিএম বিজেপি সংঘর্ষে আহত শিবব্রত রায়ের খোয়াই থানায় মামলার ভিত্তিতেই এদের গ্রেপ্তার করে খোয়াই থানার পুলিশ৷ সোমবার কেরালার বন্যাদুর্গতেদর জন্য ত্রাণ সাহায্য সংগ্রহ করতে গেলে সিপিএম বিজেপি সংঘর্ষ বাধে খোয়াইতে৷ বাধা দেওয়া হয় ত্রাণ সংগ্রহে৷ এরপরই দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা থেকে মারধরের উপক্রম হয়৷ সংঘর্ষে আহত হন শিবব্রত রায় নামে এক বিজেপি কর্মী৷ মামলা করা হয় তিন জনের বিরুদ্ধে৷ রাতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ৷ মঙ্গলবার তোলা হয় আদালতে৷ বিচারক তাদের জেলে পাঠায়৷ গোটা ঘটনায় খোয়াইয়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে৷ সোমবার রাতেই বিএমএস খোয়াই কার্য্যালয়ে আক্রমণ করে দুষৃকতীরা৷ এই ঘটনার জন্য স্থানীয় সিপিএম বিধায়ককে দায়ী করে মঙ্গলবার সকালে প্রথমে বিক্ষোভ মিছিল সংগঠিত করে বিএমএস এর শ্রমিকরা৷ এরপর বিকেলে প্রেসমিটে বিজেপি নেতৃত্বরা গোটা ঘটনার জন্য স্থানীয় সিপিএম বিধায়ক নির্মল বিশ্বাসের দিকে অভিযোগের আঙুল তুলেন৷ অপরদিকে খোয়াই সিপিএম কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সিপিএম বিধায়ক নির্মল বিশ্বাস সহ বাম নেতৃত্বরা গোটা ঘটনাকে গোষ্ঠী কোন্দল বলে উল্লেখ করেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top