News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এনআরসি চালুর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে টিপিএফ
Image

রাজ্যে এনআরসি চালুর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে টিপিএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট৷৷ রাজ্যে এনআরসি চালু করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ত্রিপুরা পিপলস ফ্রন্ট পার্টির সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া৷ ইন্দিরা- মুজিব চুক্তিকে ভিত্তি করে রাজ্যে এনআরসি চালু হোক সুপ্রিম কোর্টে এই আবেদন জানিয়েছেন তিনি৷

এদিকে, আইএনপিটিও এনআরসি চালু করার দাবীতে বর্তমানে দিল্লীতে অবস্থান করছে৷ তারাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে ইতিপূর্বে জানিয়েছিলেন৷ তবে, আইএনপিটি ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে রাজ্যে এনআরসি চালু হোক তা চাইছে৷

এদিকে, সম্প্রতি এক জনসভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনও এনআরসির পক্ষে সওয়াল করেছেন৷ তিনিও চাইছেন রাজ্যে এনআরসি চালু হোক৷ ফলে, এনআরসি ইস্যুতে আগামীদিনে রাজ্যের পরিস্থিতি আরও জটিল হবে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ, বিজেপি এনআরসি নিয়ে কোন কথা না বললেও জোট শরিক আইপিএফটিও চাইছে রাজ্যে এনআরসি চালু হোক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top