News Flash

  • Home
  • Uncategorized
  • পরম্পরাগত সাংসৃকতিক ঐতিহ্যকে কেন্দ্র করে উৎসব ও মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার ঃ মুখ্যমন্ত্রী
Image

পরম্পরাগত সাংসৃকতিক ঐতিহ্যকে কেন্দ্র করে উৎসব ও মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ সমাজের প্রতিটি কাজের সঙ্গে যদি সংসৃকতিকে সংযুক্ত করা যায় তবেই যেকোনও কাজে উৎসাহ বৃদ্ধি পাবে৷ তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে পরম্পরাগত সাংসৃকতিক ঐতিহ্যকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব ও মেলার আয়োজন করার উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার৷ আজ মেলাঘরে ৪ দিনব্যাপী নীরমহল জল উৎসবের সমাপ্তি দিনে নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, মেলাঘর রথের মেলা, নীরমহল জল উৎসব ইত্যাদির জন্য বিখ্যাত৷ নীরমহল জল উৎসবে যে নৌকা বাইচ প্রতিযোগিতা হয় তার সাথে এখানকার মৎস্যজীবীদের সংসৃকতি জুড়ে রয়েছে৷ নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অধিকাংশই মৎস্যজীবিকার সাথে যুক্ত৷ এদের উৎসাহ দানের জন্যই প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে৷

মুখ্যমন্ত্রী বলেন, মেলাঘরে নীরমহলের মতো ঐতিহাসিক দর্শনীয় স্থান থাকা স্বত্বেও এখানে পর্যটন শিল্প সেবাবে বিকশিত হয়নি৷ কিন্তু বর্তমান সরকার রাজ্যে পর্যটন শিল্পকে উন্নত করার লক্ষ্যে কাজ করেছ৷ রাজ্যের ঊনকোটি, নীরমহল, মাতাবাড়ি, ছবিমুড়া প্রভৃতি দর্শনীয় স্থানগুলিকে নিয়ে টুরিস্ট সার্কিট বানানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ এরজন্য কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প থেকেও অর্থ এসেছে৷ একে সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমরা পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই৷ তিনি আরও বলেন, নীরমহলকে কেন্দ্র করে এখানকার এলাকাবাীদের স্থায়ী রোজগারের ব্যবস্থা হওয়ার কথা ছিলো৷ কিন্তু বাস্তবে এর কিছুই হয়নি৷ তাই বর্তমান রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে নীরমহল এলাকায় বসবাসরত পরিবারের মধ্যে ভর্তুকীতে ৫০ হাজার হাঁসের বাচ্চা প্রদান করা হবে৷ নীরমহলের জলাশয়ে তা প্রতিপালন করে তারা স্বরোজগারী হবেন৷ পাশাপাশি জলাশয়ের সৌন্দর্য বৃদ্ধি করা হবে, এতে পর্যটকরাও আকর্ষিত হবেন৷ সরকার সেই দিশাতেই পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷

এছাড়াও রাজ্যের যতগুলি বড় দীঘি রয়েছে তার আশেপাশের এলাকার মানুষকেও হাঁস পালনের জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে হাঁসের বাচ্চা প্রদানের উদোগ নেওয়ার জন্য পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী৷ এতে রোজগারের পাশাপাশি রাজ্যও ডিম উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেন মুখমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের রাজ্যে মাছের যা উৎপাদন হয় তা চাহিদার তুলনায় কম৷ মাছের এই চাহিদা পূরণের জন্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে মাছ আমদানি করা হয়৷ রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করার জন্য মৎস্য দপ্তর, পর্যটন দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে নেশামুক্ত, নারী নির্যাতন মুক্ত, ভ্রষ্টাচার মুক্ত, অপরাধ মুক্ত এবং জমি মাফিয়ামুক্ত রাজ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে৷ এই কাজে রাজ্যের সকল অংশের জনগণের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী৷

অনুষ্ঠানে স্বাগত ভাষণে তথ্য ও সংসৃকতি দপ্তরের যুগ্ম অধিকর্তা বিষ্ণুপদ দাস বলেন, রাজ্যের বিবিন্ন জাতিগোষ্ঠীর সংসৃকতির উন্নয়ন ও প্রসারে তথ্য ও সংসৃকতি দপ্তর রাজ্যব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক সুভাষ চন্দ্র দাস এবং সিপাহীজলা জেলার জেলাশাসক ব্রহ্মিত কৌর৷

উল্লেখ্য, ৪ দিনব্যাপী নীরমহল জল উৎসবকে কেন্দ্র করে মনসামঙ্গল প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা এবং নৌকা বাঁইচ প্রতিযোগিতার বিজয়ীদের আজ পুরসৃকত করা হয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top