News Flash

  • Home
  • Uncategorized
  • ফেইসবুকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরচিকর মন্তব্য, থানায় অভিযোগ
Image

ফেইসবুকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরচিকর মন্তব্য, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের ছবিপর সঙ্গে অন্য এক ব্যক্তির ছবি জুড়ে দিয়ে কুরুচিকর মিথ্যা অভিযোগ এনে ফেসবুকে পোস্ট করার জন্য মামলা করা হয়েছে৷
সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর তরফ থেকে রবিবার এক প্রেস বিবৃতিতে এই সংবাদ জানিয়ে বলা হয়েছে, গত ২১ আগস্ট বিরোধী দলনেতা মানিক সরকার সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ আগরতলায় কেরালার বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করেন৷ সেদিনই সেই ত্রাণ সংগ্রহ অইভযানের একটি ছবির সঙ্গে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর একটি ছবি সুপার ইম্পোজ করে ‘‘টিম অনুপম পাল’’ এই ফেসবুক পেজ থেকে কুরুচিকর পোস্ট করা হয়৷ তাতে ‘‘ভিখারির ছদ্মবেশে দুই চোর রাস্তায় নেমেছে’’ এই ধরনের কুরুচিকর মন্তব্যও করা হয়৷ সেদিন ত্রাণ সংগ্রহ অভিযানে অংশঘ্রহণকারী আইনজীবী কৌশিক রায় দেববর্মা এই ফসবুক পোস্ট সম্পর্কে অবহিত হয়ে শনিবার পশ্চিম আগরতলা থানায়এই পোস্ট যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন৷ এই পোস্টের অবমাননাকর মন্তব্যগুলি ইচ্ছাকৃত ভাবে মানিক সরকার এবং সিপিআই(এম)’র বিরুদ্ধে কুৎসা রটনা ও চরিত্র হনণের উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগে বলেছেন তিনি৷
সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলীর এই ধরনের কুরুচিকর পোস্টের তীব্র নিন্দা জানাচ্ছে এবং পোস্ট যারা ফেসবুকে দিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্তা গ্রহণের জন্য রাজ্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top