News Flash

  • Home
  • Uncategorized
  • বুলগেরিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ১৫ ও গুরুতর আহত ৩০
Image

বুলগেরিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ১৫ ও গুরুতর আহত ৩০

সোফিয়া, ২৬ আগস্ট (হি.স.) : খাদে বাস উল্টে নিহত ১৫ ও গুরুতর আহত ৩০। মর্মান্তিক এই দুর্ঘটনাটি শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০মিনিট নাগাদ বুলগেরিয়ার সোফিয়া শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে লেসকভ ডল এলাকায় ঘটেছে। কি কারণে দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের সোফিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পর্যটকবোঝাই বাসটি একটি রিসোর্টের দিকে যাচ্ছিল। হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় বাসটি উল্টে গিয়ে ৬৬ ফুট গভীর খাদে পড়ে যায়। বাসটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার খরব শুনে উদ্ধারের জন্য তৎপর হয় স্থানীয় প্রশাসন। শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধার করার জন্য ১৫টি অ্যাম্বুলেন্স সোফিয়া থেকে দুর্ঘটনাস্থলে আসে। পাশাপাশি ভারস্তা এবং মনটেনা থেকে আরও তিনটি অ্যাম্বুলেন্স ছুটে আসে। আহতদের উদ্ধার করে সোফিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের দাবি বাসটি খাদে গিয়ে পড়ার আগে বিপরীত দিক থেকে আসা তিনটি গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তারপর খাদে গিয়ে পড়ে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। বাসটির মধ্যে কোনও বিদেশি পর্যটক ছিল না বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা হিসেবে সোমবার রাষ্ট্রীয় শোকদিবস হিসেবে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top