News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ণ আজও পূরণ হয়নি, জানালেন নতুন রাজ্যপাল
Image

স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ণ আজও পূরণ হয়নি, জানালেন নতুন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ণ আজও পূরণ হয়নি৷ রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে একথা জানালেন

শনিবার নতুন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কিকে গার্ড অব অনার দেওয়া হয় টিএসআর জওয়ানদের তরফে৷ পুরাতন রাজভবনে তোলা নিজস্ব ছবি৷

কাপ্তান সিং সোলাঙ্কি৷ তিনি, জানান যে স্বপ্ণ দেখেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা তা যথাযথভাবে পূরণ করা যায়নি৷ তিনি বলেন দেশের সংবিধানকে রক্ষা করার সাথে সাথে রাজ্যের কল্যাণেও কাজ করে যাবেন তিনি৷

ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি আজ বিকালে পুরাতন রাজভবনের দরবার হলে শপথ নিয়েছেন৷ রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান ত্রিপুরার  হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগী৷ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ, নরেন্দ্র চন্দ্র দেববর্মা, মেবার কুমার জমাতিয়া, বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী রায়, বিধানসভার সদস্যগণ, এডভোকেট জেনারেল অরুণ ভৌমিক, মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন সহ রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকগণ এবং রাজ্যপালের পরিবারের সদস্যবর্গ৷ শপথের পর রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কির সাথে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মন্ত্রিসভার সদস্য ও বিধানসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন৷ পরে পুরাতন রাজভবনে আরক্ষা বাহিনীর পক্ষ থেকে রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কিকে রাষ্ট্রীয় অভিবাদন জানানো হয়৷ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাজ্যপালের কাজ আমাদের দেশের যে পবিত্র সংবিধান রয়েছ তাকে রক্ষা করা৷ তিনি বলেন, দেশের সংবিধানকে সর্বদা রক্ষা করার সাথে সাথে রাজ্যের কল্যাণেও কাজ করে যাবেন৷

এদিকে, আজ সকালের বিমানে নবনিযুক্ত রাজ্যপাল রাজ্যে এসে নতুন রাজভবনে পদার্পণ করার সাথে সাথে টিএসআর এর পক্ষ থেকে তাঁকে অভিবাদন জানানো হয়৷ এখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ ও বিশিষ্ট জনেরা৷ অভিবাদ গ্রহণের পর নবনিযুক্ত রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ণ ছিল বিশ্বে আাদের শ্রেষ্ঠ আসন নেবে৷ তাঁদের এই স্বপ্ণ আজও পূরণ হয়নি৷ বর্তমান দেশের সরকার এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে কাজ করছে৷ তিনি আশা ব্যক্ত করেন, ত্রিপুরার জনগণও এক ভারত, শ্রেষ্ঠ ভারত তৈরিতে আগামীদিনে সহযোগিতার হাত সম্প্রসারণ করবেন৷

এদিকে, বিদায়ী রাজ্যপাল তথাগত রায় আজ সকালে রাজ্য ত্যাগ করেন৷ এ উপলক্ষ্যে রাজভবনে সকাল ৮২৫ মিনিটে রাজ্যপাল তথাগত রায়কে টিএসআর-এর পক্ষ  থেকে অভিবাদন জানানো হয়৷ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ, নরেন্দ্র চন্দ্র দেববর্মা, মেবার কুমার জমাতিয়া, বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী রায়, এডভোকেট জেনারেল অরুণ ভৌমিক, মুখ্যসকচিব সঞ্জীব রঞ্জন সহ রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিরকরা৷ অভিবাদনের পর রাজ্যপাল তথাগত রায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিদায়ী রাজ্যপাল বলেন, এখানকার স্মৃতি আমার কাছে আম্লান হয়ে থাকবে৷ তিনি ত্রিপুরাবাসীর শুভ কামনা করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top