News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি ইস্যুতে সরকারের উপর চাপ বাড়াচ্ছে আইএনপিটি
Image

এনআরসি ইস্যুতে সরকারের উপর চাপ বাড়াচ্ছে আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট৷৷ এনআরসি ইস্যুতে ক্রমাগত চাপ বাড়াচ্ছে আইএনপিটি৷ তিপ্রাল্যান্ড দাবি আইপিএফটি’র তুরুপের তাস

এনআরসি সহ বিভিন্ন দাবীতে শনিবার আগরতলায় আইএনপিটির গণবস্থান আন্দোলন৷ ছবি নিজস্ব৷

ছিল৷ তাই, রাজ্যেও এনআরসি’র দাবি তুলে কৌশলী চালে আইপিএফটি’কে মাত দিতে চাইছে বিজয় রাঙ্খল-জগদীশ দেববর্মারা৷ শনিবার এনআরসি সহ বিভিন্ন ইস্যুতে আগরতলায় পাঁচ ঘন্টার গণবস্থান সংগঠিত করেছে আইএনপিটি৷ তাতে তাঁরা বুঝিয়ে দিয়েছে, ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে রাজ্যে এনআরসি কার্য্যকরের দাবিতে চাপ ক্রমশ বাড়ানো হবে৷

সম্প্রতি অসমে এনআরসি’র খসড়া তালিকা প্রকাশিত হয়েছে৷ তাতে ৪৩ লক্ষাধিক মানুষের নাম বাদ পড়েছে৷ অসমের এই ঘটনায় আইএনপিটি রাজ্যেও এনআরসি কার্য্যকরের দাবিতে সোচ্চার হয়েছে৷ বিধানসভা নির্বাচনের আগে পৃথক রাজ্যের দাবি তুলে আইপিএফটি ভোটে কিস্তিমাত করেছে৷ উপজাতি মহল্লায় আইপিএফটি’র ফলাফল আইএনপিটি’কে সাইনবোর্ড সর্বস্বে পরিণত করেছে৷ তাই ধারণা করা হচ্ছে, এবার এনআরসি ইস্যুতে উপজাতি ভাবাবেগে জায়গা করতে মরিয়া হয়ে উঠেছে আইএনপিটি৷

এদিকে, বিজেপি- আইপিএফটি জোট সরকার মিছিল সংগঠিত করার অনুমতি না দেওয়ায় সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হয়ে অনুমতি আদায় করেছেন বিজয় রাঙ্খলের দল৷ এদিন গণবস্থানে শুরু থেকেই এনআরসি সহ নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার, ইনার লাইন পারমিট চালু, এডিসিকে অধিক ক্ষমতায়ণ ইত্যাদি ইস্যুতে সুর চড়িয়েছে আইএনপিটি৷

মোট ১১ দফা দাবিতে এদিন আইএনপিটি গণবস্থান সংগঠিত করেছে৷ গণবস্থান শেষে আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছেন, রাজ্যে বহু অনুপ্রবেশকারী রয়েছেন যারা এখন স্থায়ী নাগরিকের সমস্ত কাগজপত্র বানিয়ে ফেলেছেন৷ তাছাড়া ১৯৭১ সালের আগে বহু মানুষ ওপাড় থেকে এপাড়ে এসেছেন৷ ফলে, এরাজ্যের প্রকৃত ভূমিপুত্ররা এখন সংখ্যালঘু হয়ে পড়েছেন৷ তাই, এনআরসি কার্য্যকর এরাজ্যে ভীষণ জরুরী হয়ে পড়েছে৷ তাঁর কথায়, অসমে বিজেপি সরকার এনআরসি কার্য্যকর করেছে৷ সেক্ষেত্রে এরাজ্যেও বিজেপি-আইপিএফটি জোট সরকারের নীতিগতভাবে এনআরসি কার্য্যকরে দ্বিমত পোষণ করার কথা নয়৷ তাঁর সাফ কথা, যতদিন পর্যন্ত এরাজ্যে এনআরসি কার্য্যকর হচ্ছে না, ততদিন এই ইস্যুতে আন্দোলন থামবে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top