News Flash

  • Home
  • Uncategorized
  • পায়েল হত্যাকান্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে আমতলীতে পথ অবরোধ
Image

পায়েল হত্যাকান্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে আমতলীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট৷৷ অগ্ণিদগ্দ গৃহবধূ পায়েল সাহার মৃত্যুর ঘটনায় শেষ পর্যন্ত থানায় অভিযোগনামা দায়ের করেছেন তাঁর বাপের বাড়ির লোকজন৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ স্থানীয় জনগণের৷ জানা গিয়েছে, পায়েলের বাপের বাড়ির লোকজন পায়েলের স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং জা এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন৷ এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দন্ডবিধির ৪৯৮ (এ), ৩০৪(বি) এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়৷ মামলার নম্বর ৭৭/১৮৷ পায়েলের মৃত্যুর জন্য দায়ী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবীতে পথ অবরোধ করেছেন আমতলীর বাসিন্দারা৷ ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে এলাকায়৷ পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে এলাকবাসী পথ অবরোধ মুক্ত করে দেন৷ পুলিশ আশ্বাস দিয়েছে, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে মেলাঘরে অগ্ণিদগ্দ হয়ে পায়েল সাহা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷ এই মৃত্যু ঘিরে পায়েলের শ্বশুর বাড়ির লোকেরা বলেছিল এটি একটি দূর্ঘটনা৷ তারা বলেন রান্না করতে গিয়ে পায়েলের শরীরে আগুন লেগে যায়৷ আর তা নেভাতে গিয়ে স্বামী এবং পায়েলের শাশুড়ির গায়ে আগুন লাগে৷ অপরদিকে পায়েলের বাপের বাড়ির লোকেরা অভিযোগ করেছেন, ঘটনাটি হত্যা৷ তারা অভিযোগ করেছেন, পায়েলের গায়ে স্বশুরবাড়ির লোকেরা আগুন ধরিয়ে দিয়েছেন৷ তবে এক্ষেত্রে যে যার মত করে বক্তব্য রাখলেও মাতৃহারা হয়েছে অবোঝ নয় মাসের শিশু সন্তান৷ জানা  গিয়েছে,  পেশায় ব্যবসায়ী মোহনভোগের বিশ্বজিৎ সাহার সাথে বিয়ে হয়েছিল আগরতলা রেলস্টেশন সংলগ্ণ কালীমাতা সংঘের পায়েল সাহার৷ প্রতিবেশীরা জানিয়েছেন, বিয়ের পর থেকে পায়েলের সাথে তার স্বামী এবং শাশুড়ির সাথে ঝগড়া হত৷ স্বামী এবং শাশুড়ি মিলে পায়েলকে মানসিক এবং শারীরিক অত্যাচার করতো, বলেছেন প্রতিবেশীরা৷ পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, কিছুদিন আগেও পায়েলের উপর চাপ দেওয়া হয়েছিল বাবার কাছ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা নিয়ে যেতে৷ কিন্তু, বৃহস্পতিবার পায়েলের ওপর তার স্বামী এবং শাশুড়ির অত্যাচারের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল৷ এদিনও এই গৃহবধূ তার স্বামী ও শাশুড়ির অত্যাচারের শিকার হন বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top