News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে মালগাড়ি বেলাইন, কাঞ্চনজঙ্ঘা ও হামসফর সহ বহু রেলের যাত্রীদের দুর্ভোগ চরমে
Image

অসমে মালগাড়ি বেলাইন, কাঞ্চনজঙ্ঘা ও হামসফর সহ বহু রেলের যাত্রীদের দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট৷৷ গুয়াহাটি থেকে প্রায় ২৮ কিমি  লামডিং রেলওয়ে ডিভিশনের অন্তর্গত ডিগারু এবং পানবাড়ির মধ্যবর্তী জায়গায় একটি পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে৷ তাতে, গুয়াহাটি এবং লামডিং রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে৷ বহু ট্রেন বাতিল করা হয়েছে৷ সমস্যায় পড়েছেন কাঞ্চনজঙ্ঘা এবং হামসফর এক্সপ্রেসের যাত্রীরাও৷ কারণ, অন্যান্য ট্রেনের পাশাপাশি আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আগরতলা- বেঙ্গালুরু ক্যান্টমেন্ট হামসফর এক্সপ্রেসকে দাঁড় করে রাখা হয়েছে৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে লামডিং স্টেশনে এবং হামসফর এক্সপ্রেসকে হোজাই স্টেশনে দাঁড় করে রাখা হয়৷ এদিকে, দেওঘর এক্সপ্রেস নির্ধারিত সময়ে আগরতলা স্টেশন থেকে রওয়ানা দেয়নি৷

এদিন বেলা সাড়ে এগারটা নাগাদ পণ্যবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়৷ গুয়াহাটি থেকে লামডিং যাওয়ার পথে ঘটনাটি ঘটে৷ গণ্যবাহী ট্রেনের ২০টি বগির মধ্যে ৫টি বগি সম্পূর্ণ উল্টে যায়৷ ফলে, সকাল থেকেই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে৷ এই ঘটনার পর ডাবল ট্র্যাকের একটি লাইনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন চালানো হলেও পরবর্তীতে তাও বন্ধ করে দেওয়া হয়৷ ফলে, ওই রুটে আপ-ডাউন মিলিয়ে ১৯টি যাত্রীবাহী ট্রেন বাতিল করার পাশাপাশি সাময়িকভাবে বাতিল করা হয়েছে চারটি যাত্রীবাহী ট্রেন৷ এছাড়া সাতটি ট্রেনকে অন্যান্য রেল স্টেশনে দাঁড় করে রাখা হয়৷

এদিকে, পণ্যবাহী ট্রেন দূর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও সরঞ্জাম নিয়ে ছুটে গেছেন রেলের উচ্চ পদস্থ ও পদস্থ আধিকারীকরা৷ মালিগাওস্থিত পূর্বোত্তর সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক প্রণবজ্যোতি শর্মা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন৷

এই দূর্ঘটনার জেরে ট্রেন বাতিল এবং কিছু ট্রেন আংশিক বাতিল ও কিছু ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করে রাখায় যাত্রীরা ভীষণ সমস্যায় পড়েছেন৷ শেষ পাওয়া খবরে জানা গেছে, সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি৷ রাজ্যের  দুটি বিলম্বে চলছে৷ আগরতলা থেকে দেওঘর এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছাড়েনি৷ রাত দশটায় এই ট্রেনের রওয়ানা দেওয়ার সূচী থাকলেও দীর্ঘসময় ধরে স্টেশনে দাঁড়ানো রয়েছে৷ ফলে, যাত্রীরা বুঝতে পারছিলেন না কখন এই ট্রেন রওয়ানা দেবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top