News Flash

  • Home
  • Uncategorized
  • রামবানে ভূমিধস, যান চলাচল স্তব্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে
Image

রামবানে ভূমিধস, যান চলাচল স্তব্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

জম্মু, ২৫ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভূমিধসের কারণে অবরুদ্ধ করে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রাও| কারণ, কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য জম্মু-শ্রীনগর জাতীয় সড়কইহল একমাত্র রুট| রামবান-এর এসএসপি অনিতা শর্মা জানিয়েছেন, প্রবল বর্ষণের জেরে রামবান জেলার রামসু এলাকায় বিডিও অফিসের সন্নিকটে ধস নামে| এরপরই যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ভূস্বর্গের সঙ্গে গোটা দেশের প্রধান যোগাযোগকারী জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| ফলস্বরূপ উপত্যকার সঙ্গে গোটা দেশের সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যানবাহন|
ট্রাফিক বিভাগের মুখপাত্র জানিয়েছেন, নাগাড়ে বৃষ্টিপাতের কারণে রামবান জেলার রামসু এলাকায় বিডিও অফিসের সন্নিকটে ধস নামে| এরপরই বন্ধ করে দেওয়া হয় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| আপাতত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে| যদিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রাও|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top