News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ধার সিধাইয়ে অপহৃত দুই মহিলা
Image

উদ্ধার সিধাইয়ে অপহৃত দুই মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট : বুধবার রাতে সিধাই থানা এলাকার মনতলার প্রতিবেশীর এক বাড়ি থেকে অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন দুই মহিলা। এমন সময় কিছু দুষ্কৃতকারী ওই দুই মহিলাকে ধরে টেনে-হ্যাঁচড়ে গভীর জঙ্গলে নিয়ে যায়। তাদের নিয়ে যাওয়ার সময় দুই মহিলার চিৎকার শুনে এলাকাবাসী সঙ্গে-সঙ্গে খবর দেন সিধাই থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিধাই থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরে উদ্ধার করা হয় দুই মহিলাকে। জানা গেছে, মহিলাদের বয়স ৪০ থেকে ৪৫-এর মধ্যে। অপহৃত মহিলাদের উদ্ধার করা সম্ভব হলেও দুষ্কৃতকারীদের ধরতে পারেনি পুলিশ। এলাকাবাসীরা থানায় গিয়ে অতিসত্বর অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। যদিও পুলিশ অভিযুক্তদের ধরতে তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top