News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাও ধর্ষণকাণ্ডে মূল সাক্ষীর রহস্যজনক মৃত্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ রাহুল গান্ধীর
Image

উন্নাও ধর্ষণকাণ্ডে মূল সাক্ষীর রহস্যজনক মৃত্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : উন্নাও ধর্ষণকাণ্ড নিয়ে ফের সরব রাহুল গান্ধী। ট্যুইট করে রাহুল গান্ধী লেখেন, উন্নাও ধর্ষণকাণ্ডে প্রধান সাক্ষীর রহস্যজনক মৃত্যু এবং ময়নাতদন্ত না করে তাড়াহুড়ো করে তাকে কবরস্থ করার মধ্যে চক্রান্ত লুকিয়ে রয়েছে। কারণ এই মামলায় জড়িয়ে রয়েছে বিজেপি বিধায়ক কুলদীপ সেনগাঁর। এটাই কি আপনার কন্যাদের জন্য ন্যায়?
ট্যুইটে রাহুল গান্ধী আরও লিখেছেন, এই ধর্ষণকাণ্ডে মূল সাক্ষী ইউনুসের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। কোনও ময়নাতদন্ত ছাড়াই তাকে কবরস্থ করা হয়। সিবিআই তদন্তে উঠে এসেছে এই ইউনুসই গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী। অভিযোগ উঠেছে উন্নাওয়ের মাখি গ্রামে একটি দোকান চালাতেন ইউনুস। পরে গ্রামবাসীরা জানায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ইউনুস এবং পড়ে মারা যায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top