News Flash

  • Home
  • Uncategorized
  • বিরাট কোহলির নয়া রেকর্ড, টপকে গেলেন ডন ব্র্যাডম্যানকে
Image

বিরাট কোহলির নয়া রেকর্ড, টপকে গেলেন ডন ব্র্যাডম্যানকে

নটিংহ্যাম, ২৩ আগস্ট (হি.স.) : বিরাট কোহলির মুকুটে আরও এক নতুন পালক যোগ হল৷ ট্রেন্টব্রিজে ভারতের ‘বিরাট’ প্রত্যাবর্তনের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডে ডন ব্র্যাডম্যানকে টপকে গেলেন কোহলি৷
নটিংহ্যাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে কোহলির ব্যাটে এসেছে ২০০ রান৷ তাঁর দুরন্ত ব্যাটিংয়ে ভর করেই দুই ইনিংসেই তিনশোর বেশি রান করতে পেরেছে ভারতীয় দল৷ কোহলি-পূজারা-রাহানে-হার্দিকদের দুরন্ত ব্যাটিংই বোলারদের কুড়ি উইকেট তুলে নেওয়ার ভিত গড়ে দিয়েছিল৷ সেই ভিতেই ফসল ফলিয়ে হার্দিক-বুমরাহরা উইকেট পেয়েছেন৷ সিরিজে ১-২ কামব্যাক করেছে টেস্টের এক নম্বর দল৷ এজবাস্টনে কোহলির ২০০ রান কাজে না এলেও টেন্টব্রিজে বিরাটের ২০০ রানকে ব্যর্থ হতে দেয়নি তাঁর দল৷ একমাত্র ইংল্যান্ডেই এতদিন কোনও সেঞ্চুরি ছিল না বিরাটের। নটিংহ্যামে সেঞ্চুরি করে সেই ইতিহাস ছুঁয়ে ফেললেন বিরাট।
মর্যাদার লড়াইয়ে প্রত্যবর্তন করে কিংবদন্তিদের ক্লাবে ঢুকে পড়েছেন বিরাট৷ এর আগে ব্যাট হাতে ২০০ বা তার বেশি রান করে ৬ বার টেস্ট জেতানোর নজির রয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের৷ যার মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ বার ও ভারতের বিরুদ্ধে দু’বার এই কীর্তি গড়েছিলেন ব্র্যাডম্যান৷
পাশাপাশি এই মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ান আরেক ক্রিকেট তারকা রিকি পন্টিং৷ তিনিও দুশো বা তার বেশি রান করে ৬টি টেস্ট ম্যাচ জিতেয়েছেন৷ যার মধ্যে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ দু’টি করে ম্যাচ ও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি করে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে৷ এবার অধিনায়ক হিসেবে ব্র্যাডম্যান-পন্টিংকে পকেটে ২০০ বা তার বেশি রান করে ৭টি টেস্ট ম্যাচ জয়ের নজির গড়ে ফেললেন কোহলি৷ নটিংহ্যামে টেস্টে এই কীর্তি গড়েছেন বিরাট৷ দুই কিংবদন্তিকে টপকে ক্রিকেটের ইতিহাসে বিরাটই এখন এই কীর্তির শীর্ষস্থানে৷ প্রথমবার ভারতীয় হিসেবে একবারই এই কীর্তি রয়েছে ধোনির৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top