News Flash

  • Home
  • Uncategorized
  • রাখিবন্ধনের আগে প্রধানমন্ত্রীর উপহার, বিনামূল্যে বাড়ি এক লাখের বেশি পরিবারকে
Image

রাখিবন্ধনের আগে প্রধানমন্ত্রীর উপহার, বিনামূল্যে বাড়ি এক লাখের বেশি পরিবারকে

জুজওয়া, ২৩ আগস্ট (হি.স.) : রাখিবন্ধন উৎসবের আগে প্রায় এক লাখেরও বেশি পরিবারের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তগর্ত নবনির্মিত বাড়িগুলির চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার গুজরাটের ভালসাদ জেলার জুজওয়াতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তগর্ত নবনির্মিত বাড়িগুলির উদ্বোধন করেন।এই-গৃহপ্রবেশের মাধ্যমে এই বাড়িগুলি উদ্বোধন করেন তিনি। প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যের এই আবাস যোজনার ফলে উপকৃত হবে এক লাখেরও বেশি পরিবার।
এদিন প্রধানমন্ত্রী বলেন, যেসব পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেয়েছে সেই সব পরিবারের মহিলাদের সঙ্গে কথা বলার সুযোগ আমার হয়েছে। রাখিবন্ধনের আগে ভাই হিসেবে এটি আমার গুজরাটের বোনেদের জন্য উপহার। এদিন সভামঞ্চ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। রাজ্যের প্রায় ২৬টি জেলার মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। এই প্রকল্পের জন্য খরচ হয়েছে ১৭২৭ কোটি টাকা। প্রধানমন্ত্রী বলেন, রাখিবন্ধনের আগে এক লাখেরও বেশি পরিবারের জন্য বাড়ি দিতে পেরে আমি সন্তোষ প্রকাশ করছি। এটি আমাদের স্বপ্ন ও প্রচেষ্টা যে ২০২২ সালের মধ্যে প্রত্যেক ভারতবাসীর নিজের বাড়ি হোক। এতদিন পর্যন্ত আমরা শুনেছিলাম যে রাজনীতিবিদরা বাড়ি পায়। এখন গরিবরাও নিজেদের বাড়ি পাচ্ছে।
অন্যদিকে নাম না করে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই প্রশাসনের মধ্যে কমিশনের কোনও জায়গা নেই। রাজীব গান্ধী বলেছিলেন, কেন্দ্র যদি গরিবদের জন্য এক টাকা অনুমোদন করে। গরিবের কাছে তা পৌঁছবে মাত্র ১৫ পয়সা। কিন্তু বর্তমান সময় দিল্লি যদি এক টাকা দেয় তবে একশো পয়সাই গরিব মানুষেরা পাবে। এই প্রকল্পের মাধ্যমে ভাল মানের বাড়ি তৈরি করা হয়েছে। গুজরাট আমাকে অনেক শিখিয়েছে। নিজের স্বপ্নকে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে শিখিয়েছে গুজরাট। এই প্রকল্পের সুবিধা প্রাপ্তরা নিজেরাই ঠিক করেছে বাড়ির নকশা কেমন হবে। কি ধরণের সিমেন্ট বা জিনিস লাগবে তা ওরা নিজেরাই ঠিক করছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top