News Flash

  • Home
  • Uncategorized
  • এএফসি কাপে ঘরের মাঠে হার বেঙ্গালুরু এফসি-র
Image

এএফসি কাপে ঘরের মাঠে হার বেঙ্গালুরু এফসি-র

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (হি.স.) : ঘরের মাঠে এএফসি কাপ ইন্টার জোন সেমিফাইনাল প্লে-অফের প্রথম লেগে আলতিন আসিরের কাছে পরাজিত হল বেঙ্গালুরু এফসি৷ শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথমার্ধেই দু’গোলে পিছিয়ে পড়া বিএফসি দ্বিতীয়ার্ধে মরিয়া প্রয়াস চালালেও শেষমেষ ২-৩ গোলে হারের মুখ দেখতে হল তাদের৷
তুর্কমেনিস্তানের দলটির হয়ে জোড়া গোল করেন ওয়াহিত ওরাজসাহেদোও৷ অপর গোলটি করেন আলতিমিরাত আনাদুর্দিয়েও৷ বেঙ্গালুরুর হয়ে ব্যবধান কমান রাহুল ভেকে ও এরিক পার্তালু৷ ম্যাচের ১১ মিনিটে আলতিনের হয়ে প্রথম গোল করেন ওরাজসাহেদোও৷ ২৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে দ্বিগুন করেন আলতিমিরাত৷ ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তুর্কমেনিস্তানের দলটি৷
দ্বিতীয়ার্ধেই শুরুতেই তৃতীবার বেঙ্গালুরুর জালে বল জড়ায় আলতিন আসির৷ ৪৬ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ওয়াহিত৷
ম্যাচের প্রথমার্ধেই তিনবার গোল করার সহজ সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু৷ তবে একবারও বল সঠিক লক্ষ্যে রাখতে পারেনি বিএফসি ফুটবলাররা৷ ৪০ মিনিটে নিশু কুমারের শট লক্ষ্যভ্রষ্ট হয়৷ ৪১ ও ৪২ মিনিটে যথাক্রমে মিকু ও সুনীল ছেত্রী গোলের সুযোগ হাতছাড়া করেন৷ তিন মিনিটের এই ঝটিতি আক্রমণ থেকে বিএফসি গোল তুলে নিতে পারলে ম্যাচের ছবি বদলে যেতে পারত৷
ম্যাচের ৬৩ মিনিটে ভেকের গোলে ব্যবধান কমিয়ে ১-৩ করে বেঙ্গালুরু৷ ৮৮ মিনিটে পার্তালু গোল করে ম্যাচের স্কোরলাইন ২-৩ করেন৷ বাকি সময়ে কোনও দু’দলই গোল করতে ব্যর্থ হয়৷ ফলে ম্যাচের স্কোরলাইনে নতুন করে বদল হয়নি৷ আলতিনের ঘরের মাঠে সুনীলরা ফিরতি ম্যাচে আরও একটা সুযোগ পাবেন বটে, তবে তিনটি অ্যাওয়ে গোল করা আলতিন নিঃসন্দেহে সুবিধাজনক জায়গায় থাকবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top