News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়ান গেমসে দেশকে ব্রোঞ্জ পদক জয় অঙ্কিতা রায়নার
Image

এশিয়ান গেমসে দেশকে ব্রোঞ্জ পদক জয় অঙ্কিতা রায়নার

জাকার্তা, ২৩ আগস্ট (হি.স.) : এশিয়াডে দেশকে ১৬তম পদক এনে দিলেন টেনিস খেলোয়াড় অঙ্কিতা রায়না। তাঁর ব্রোঞ্জ জয়ে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর। বুধবারই পদক জয় নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। মহিলাদের সিঙ্গলসে চিনা প্রতিপক্ষ সুয়াই ঝাঙের কাছে পরাজিত হওয়ায় ব্রোঞ্জ নিয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এদিকে, পুরুষদের ডাবলসে রুপোর পদক নিশ্চিত করেছেন রেহন বোপান্না ও দ্বিবিজ শরণ জুটি। বুধবার এই জুটি সেমিফাইনালে উঠেছিল। এদিন জাপানের কাইতো উয়েসুগি ও শো শিমাবুকুরো জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় টেনিস জুটি। খেলার ফল, ৪-৬, ৬-৩ ও ১০-৮। তবে ছেলেদর সিঙ্গলস থেকে ছিটকে গিয়েছেন রমানাথন রামকুমার।
মেয়েদের সিঙ্গলসে অঙ্কিতা সেমিফাইনালে উঠেছিলেন কোয়ার্টারে হংকংয়ের চঙ এয়ুদায়িস ওয়াঙকে হারিয়ে। খেলার ফল ছিল ৬-৪, ৬-১। তবে চিনা প্রতিপক্ষের কাছে ৪-৬, ৬-৭-এ হেরে যান তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top