News Flash

  • Home
  • Uncategorized
  • টেস্ট জয়ের সংখ্যায় সৌরভ গাঙ্গুলিকে টপকে গেলেন বিরাট কোহলি
Image

টেস্ট জয়ের সংখ্যায় সৌরভ গাঙ্গুলিকে টপকে গেলেন বিরাট কোহলি

মুম্বই, ২৩ আগস্ট (হি.স.) : ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজে টেস্ট জয়ের সংখ্যায় প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন বিরাট কোহলি। টেস্ট সিরিজে শুরু থেকেই ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে হাতছানি ছিল। এজবাস্টন ও লর্ডস টেস্ট হেরে তা পূরণ না হলেও এবার ট্রেন্ট ব্রিজে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের সংখ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন বিরাট কোহলি। ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডকে ২০৩ রানে হারানোর সঙ্গে সঙ্গে এই নজির গড়লেন বিরাট।

অধিনায়ক হিসেবে ৪৯টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জিতেছেন ২১টি টেস্টে। সেখানে বিরাট কোহলি ৩৮ টি টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২২টিতে।পরিসংখ্যান অনুযায়ী, ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। ৬০টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ২৭টি টেস্টে জয় এনে দিয়েছেন মাহি৷

ভারতের সফলতম টেস্ট অধিনায়কদের তালিকায় কোহলি এখন দু নম্বরে। টেস্ট জয়ের নিরিখে ধোনির পরেই কোহলি। ৩৮টি টেস্টের মধ্যে মাত্র ৭টি টেস্টে হেরেছেন বিরাট, ড্র হয়েছে ৯টি টেস্ট, আর জিতেছেন ২২টি টেস্টে। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে বিরাটের ভারত৷ ভারতীয় অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলির সাফল্যের হার ৪২.৬ শতাংশ।তবে বিদেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে অন্যদের থেকে অনেক এগিয়ে সৌরভ৷ ২১টির মধ্যে ১১টি টেস্টে জয় এসেছে বিদেশের মাটিতে৷ এমএসডি-র সাফল্যের হার ৪৫ শতাংশ।

ট্রেন্টব্রিজে ভারতের ২০৩ রানে জয় ইংল্যান্ডের বিরুদ্ধে রানের দিক দিয়ে বৃহত্তম জয়ের তালিকায় তিন নম্বরে রয়েছে। ১৯৮৬ সালে হেডিংলিতে ২৭৯ রানে জিতেছিল ভারত। ২০১৬ সালে বিশাখাপত্তনমে ইংল্যান্ডকে ২৪৬ রানে হারিয়েছিল ভারত। কোহালির নেতৃত্বে ট্রেন্ট ব্রিজে জয় সেই তালিকায় তিনে থাকছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top