News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল পদে শপথ নিলেন সত্যপাল মালিক, অভিনন্দন আবদুল্লা-মুফতির
Image

জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল পদে শপথ নিলেন সত্যপাল মালিক, অভিনন্দন আবদুল্লা-মুফতির

শ্রীনগর, ২৩ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের ১৩ তম রাজ্যপাল পদে শপথগ্রহণ করলেন সত্যপাল মালিক| সত্যপাল এতদিন বিহারের রাজ্যপাল পদের দায়িত্ব সামলেছেন, এবার জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি| বৃহস্পতিবার সকালে রাজভবনে সত্যপাল মালিককে জম্মু ও কাশ্মীরের ১৩ তম রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল| শপথগ্রহণ অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং মেহবুবা মুফতি ছাড়াও প্রায় ৪০০ জন অতিথি উপস্থিত ছিলেন| এছাড়াও জম্মু ও কাশ্মীর প্রশাসনের পদস্থ আধিকারিক, পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন|

জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল পদে প্রবীণ রাজনীতিক সত্যপাল মালিককে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার| সম্মতিও জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল পদে পরিবর্তন নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই| প্রায় এক দশক ধরে ওই পদে ছিলেন এন এন ভোরা| এ বারের অমরনাথ যাত্রা শেষ না হওয়া পর্যন্ত তাঁকেই কাজ চালিয়ে যেতে অনুরোধ করেছিল কেন্দ্রীয় সরকার| তবে, পিডিপি ও বিজেপির জোট ভাঙার পরে রাজ্যে বিকল্প সরকার গড়ার উদ্যোগ নিয়ে রাজ্যপাল ভোরার সঙ্গে সরকারের মতবিরোধ হয়েছিল বলেও দাবি আমলাদের একাংশের|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top