News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাটে দু-দিনের নবজাতক কন্যা উদ্ধার
Image

কুমারঘাটে দু-দিনের নবজাতক কন্যা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ কুমারঘাট থানা সংলগ্ণ এলাকা থেকে মাত্র দুদিনের এক নবজাতক শিশুকন্যার উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ জানা গেছে, প্রতিদিনের মতো সকালবেলা জুম চাষ করার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলে এক মহিলা৷ কিছু দূর এগিয়ে যেতেই তিনি একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান৷ সাথে সাথে তিনি সেদিকে থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে সেদিকে এগিয়ে যান৷ গিয়ে দেখেন কাপড়ে মোড়া একটি নবজাতক শিশু চিৎকার করছে৷ তিনি শিশুটিকে কোলে তুলে নেন৷ পরে এলাকার জনগণ খবর দেন কুমারঘাট থানায়৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুমারঘাট থানার পুলিশ৷ ছুটে আসেন থানার ওসি৷ ঘটনাস্থলে এসে পুলিস ওই নবজাতক শিশুকন্যাটিকে কৈলাসহর শিশুগৃহে পাঠানো হয়৷ শিশুটিকে হোমের কর্মীরা যত্ন সহকারে শুশ্রুষা করছেন৷ এদিকে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে চলে গেছে সে বিষয়ে কোনও খোঁজ পায়নি পুলিশ৷ যদিও তদন্ত জারি রয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top