News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূর জুলন্ত মৃতদেহ উদ্ধার পানিসাগরে
Image

গৃহবধূর জুলন্ত মৃতদেহ উদ্ধার পানিসাগরে

নিজস্ব প্রতিনিধি চুরাইবাড়ি, ২১ আগস্ট৷৷ উত্তরের পানিসাগর মহকুমার দামছড়া থানা এলাকার নরেন্দ্র হালাম পাড়ায় ছয় কিলো অঞ্চলের বড় টিলা এলাকার পরিত্যক্ত জঙ্গলে একটি গাছে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার মৃতদেহ হয়েছে৷ মৃতদেহটি দামছড়া ধানাধীন নরেন্দ্র হাল পাড়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বিজয়া ত্রিপুরার (২৬) বলে জানা গেছে৷ মৃতার নিজ বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটেছে৷ গত ১৬ আগস্ট শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল বিজয়া ত্রিপুরা৷ সেই মর্মে গতকাল স্বামী বিনয় ত্রিপুরা স্ত্রী’র নামে দামছড়া থানায় একটি নির্খোজ ডায়েরি করেছিলেন৷ অবশেষে আজ ছয় কিলো অঞ্চলের পরিত্যক্ত জঙ্গলের একটি সেগুন গাছে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে৷ খবর দেওয়া হয় দামছড়া থানাকে৷ দামছড়া থানা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে পানিসাগর হাসপাতলের মর্গে নিয়ে আসে ময়না তদন্তের জন্য৷ তার সাথে দামছড়া থানা পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ তবে পুলিশের প্রাথমিক ধারণা স্বামী-স্ত্রী’র মধ্যে বাক বিতণ্ডার কারণেই এই আত্মহত্যা৷ এদিকে মৃতার স্বামী বিনয় ত্রিপুরা জানিয়েছেন, দীর্ঘ ৭ বছর পূর্বে তাদের বিবাহ হয়৷ তাদের ঘরে পাঁচ বছরের একটি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে৷ দীর্ঘ আড়াই বছর যাবৎ স্ত্রী বিজয়া ত্রিপুরা মদ্যপান শুরু করেছিলেন৷ তা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া ঝাটি হতো৷ অবশেষে গত ১৬ আগস্ট শুক্রবার স্বামী ও পুত্রকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান৷ তারপর স্ত্রী বিজয়া ত্রিপুরা ফোন জুগে স্বামীর বারবার বিভিন্ন জায়গার কথা বলে সেই জায়গা থেকে তাকে ঘরে নিয়ে যাবার জন্য ফোন করেন৷ কিন্তু স্বামী বিভিন্ন জঙ্গল খোঁজাখুঁজির পরও স্ত্রীকে পাননি৷ এমনকি একটা সময়ে স্ত্রী মোবাইল সুইচ অফ হয়ে পড়ে৷ ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ অবশেষে আজ স্ত্রী’র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ তবে এটা হত্যা না আত্মহত্যা তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ৷ গোটা দামছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top