News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া, মৃত্যু ১১ জনের
Image

পৃথক ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া, মৃত্যু ১১ জনের

জাকার্তা, ২০ আগস্ট (হি.স.): রবিবার, ১৯ আগস্ট পরপর তিনবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া| তীব্র ভূকম্পন অনুভূত হয় ফিজি ও টোঙ্গা দ্বীপেও| একই দিনে পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলি| ভূমিকম্পের ঝাঁকুনিতে ভেঙে পড়েছে ১৮,০০০-এর বেশি ঘর বাড়ি| ভূমিকম্পের ঝাঁকুনিতে হৃদরোগে আক্রান্ত হয়ে এবং ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তপক্ষে ১১ জনের| ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি-র তরফে জানানো হয়েছে, লম্বক এবং প্রতিবেশী সুম্বাওয়া আইল্যান্ডে বাড়ি ভেঙে অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের| ৬.৩ তীব্রতার ভূমিকম্পে রবিবারই মৃত্যু হয়েছিল দু’জনের| ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি-র মুখপাত্র সুতোপো নুগ্রহ জানিয়েছেন, ভূমিকম্পের ঝাঁকুনিতে ভেঙে পড়েছে ১৮,০০০-এরও বেশি ঘরবাড়ি|
রবিবার একই দিনে পরপর তিনবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া| স্থানীয় সময় অনুযায়ী, রবিবার সকালে ৬.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়া| প্রায় ৯ ঘন্টা পরে ফের ৬.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়| কিছুক্ষণ পর আবারও আফটার শক অনুভূত হয়| তীব্র কম্পন অনুভূত হয় বালি দ্বীপেও|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top