News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের প্রতিষ্ঠানগুলিতে কারিগরী শিক্ষায় আগ্রহ কমছে
Image

রাজ্যের প্রতিষ্ঠানগুলিতে কারিগরী শিক্ষায় আগ্রহ কমছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট ৷৷ কারিগরী বিদ্যায় এরাজ্যের কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে অনীহা তৈরি হচ্ছে৷ রাজ্যের বিভিন্ন কলেজে খালি আসনের পরিমান দেখলে এমনটা মনে হওয়াই স্বাভাবিক৷ বিষয়টি রাজ্য সরকারকেও ভীষণ চিন্তায় ফেলেছে৷ তাই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর আলোচনা করেছেন৷ কলেজগুলি ছাত্রসংখ্যা বাড়ানোর ক্ষেত্রে চাকুরী সুনিশ্চিত করতে হবে, সেদিকে এখন বিশেষ নজর দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷

শিক্ষামন্ত্রী রতন লাল নাথের কথায়, নরসিংগড়স্থিত টিআইটি’তে ২৩০টি আসনের মধ্যে ১৮৩ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে৷ বাকি আসন খালি পড়ে রয়েছে৷ একই অবস্থা ওমেন্স পলিটেকনিক কলেজেও৷ সেখানেও ১৪০টি আসনের মধ্যে মাত্র ৮৪ জন ভর্তি হয়েছে৷ শিক্ষামন্ত্রী সাথে যোগ করেন, আমবাসাস্থিত পলিটেকনিকে ১২০টি আসনের মধ্যে ৯৫ জন ভর্তি হয়েছে, উদয়পুরস্থিত পলিটেকনিকে ১৮০টি আসনের মধ্যে ১৪৭ জন ভর্তি হয়েছে, বাগবাসাস্থিত পলিটেকনিকে ১৮০টি আসনে ৯৬ জন ভর্তি হয়েছে এবং খুমুলুঙস্থিত পলিটেকনিকে ১৮০টি আসনে ১৬৬ জন ভর্তি হয়েছে৷ বাকি আসনগুলি এখনো খালি পড়ে রয়েছে৷

শিক্ষামন্ত্রী এদিন উদ্বেগের সুরে বলেন, কিছু কিছু স্ট্রিমে ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা খুবই কম৷ তাঁর কথায়, টিআইটি’তে ফুড প্রসেসিং স্ট্রিমে ২০টি আসনের মধ্যে মাত্র একজন ভর্তি হয়েছে৷ তেমনি অটোমোবাইল স্ট্রিমে ২০টি আসনের মধ্যে মাত্র ১০ জন ভর্তি হয়েছে৷ ওমেন্স পলিটেকনিকে ফ্যাসন টেকনোলজি স্ট্রিমে ২০টি আসন পুরোটাই খালি পড়ে রয়েছে৷ এই সমস্ত কারণে মনে হচ্ছে, রাজ্যের কলেজগুলিতে কারিগরী বিদ্যায় পড়াশুনাতে ছাত্রছাত্রীদের মধ্যে অনীহা তৈরি হচ্ছে, বলেন শিক্ষামন্ত্রী৷

তিনি জানিয়েছেন, বিষয়টি খুবই চিন্তাজনক৷ তাই মুখ্যমন্ত্রীর সাথে এবিষয়ে আলোচনা হয়েছে৷ তাঁর কথায়, খুব শীঘ্রই টেকনিক্যাল এডুকেশনের জন্য পৃথক ডিরেক্টরেট গঠন করা হবে৷ তাতে, ইনফরমেশন এন্ড টেকনোলজি, সায়েন্স এন্ড টেকনোলজি এন্ড এনভিরেনমেন্ট, স্কিল্ড ডেভলপমেন্টকে যুক্ত করা হবে৷ তাঁর বক্তব্য, পূর্বোত্তরে একমাত্র ত্রিপুরাতে উচ্চ শিক্ষার সাথে টেকনিক্যাল এডুকেশন যুক্ত রয়েছে৷ এবিষয়ে এক তথ্য তুলে ধরে তিনি জানান, আসামে ১৯৫৯ সালে, অরুনাচল প্রদেশে ১৯৯৬ সালে, মেঘালয়ে ২০০৯ সালে, মণিপুরে ১৯৭৪ সালে, মিজোরামে ১৯৮৯ সালে, নাগাল্যান্ডে ২০০৯ সালে এবং সিকিমে ১৯৯৮ সালে পৃথক টেকনিক্যাল ডিরেক্টরেট গঠন করা হয়েছে৷ শিক্ষামন্ত্রীর মতে, টেকনিক্যাল এডুকেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হলে এরাজ্য নিজের পায়ে দাঁড়াতে পারবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top