নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট৷৷ হাতে মাত্র গুটি কয়েক দিন৷ আসছে আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা দুর্গতি নাশিনী৷ মায়ের আসা নিয়ে শুরু হয়ে গিয়েছে চারিদিকে প্রস্তুতি৷ ত্রিপুরার বড় বাজেটের পুজা কমিটি ও ক্লাবগুলিতে পুজার প্রস্তুতি৷ চলছে ক্লাবে ক্লাবে পুজার মিটিং৷ মূর্তি পাড়াতে শুরু হয়ে গেছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা৷ ব্যস্ততা লক্ষ করা যাচ্ছে দেবদেবীর বসন ও আভূষণ নির্মাতাদের মধ্যেও৷ মূর্তি পাড়া ইতিমধ্যে প্রাণচঞ্চল হয়ে উঠেছে৷ রাজ্যের বেশ কয়েকটি বনেদি ক্লাবের মন্ডপের কাজ শুরু হয়ে গেছে৷ তাছাড়া রাজ্যের বেশ কয়েকটি বনেদি বাড়িগুলিতে পূজার কাজ শুরু হয়ে গেছে৷ তবে ধর্মীয় আচার বিধি মেনে অনেক বাড়িতে জন্মাষ্টমীতে কাঠাম পুজা দিয়ে মূর্তি তৈরির কাজ শুরু হবে৷ তাছাড়া বেশ কিছু ছোট বড় প্রতিষ্ঠান বহিঃরাজ্যের পোশাক আশাক নিয়ে আসার অপেক্ষায় রয়েছে৷ কিছু ক্ষেত্রে এসেও গেছে৷ ব্যবসায়ীদের অনেকে তো আবার বহিঃরাজ্যে চলেও গেছেন অত্যাধুনিক ডিজাইনের জামাকাপড় আনতে৷ সরকারী কর্মচারীরা পুজার আগেই সপ্তম বেতন কমিশনের সুবিধা পেতে পারেন বলে আশা৷ আর এবার অন্য বছরের তুলনায় চুটিয়ে কেনাবেচা হবে বলে ব্যবসায়ীদের ধারণা৷ জানা গেছে, আগরতলা এবং আগরতলার বাইরে বিশেষ করে বনেদি ক্লাবগুলির থিম এখন প্রস্তুত৷ থিম অনুযায়ী প্যান্ডেল তৈরি হচ্ছে৷ এদিকে, প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, এখনো দুর্গা প্রতিমার অর্ডার আসছে৷ তবে মনসা পুজার পর দেবী দুর্গার প্রতিমার অর্ডারের সংখ্যা বেড়ে গেছে বলে প্রতিমা শিল্পীরা জানিয়েছেন৷ মনসাদেবীর পুজা শেষ৷ মনসাদেবীর মুর্তি তৈরি করা হচ্ছিল এতদিন৷ এদিকে মা দুর্গাকে নিয়ে ব্যস্ততা৷ যদিও মনসা পুজার আগেই দুর্গা প্রতিমা তৈরিতে হাত লাগানো হয়েছে৷ তবে এখন চলছে মূর্তি পাড়ায় চরম ব্যস্ততা৷ পঞ্জিকা মতে আগামী ১৬ অক্টোবর মহাসপ্তমী, ১৭ অক্টোবর মহাষ্টমী, ১৮ অক্টোবর মহানবমী এবং ১৯ অক্টোবর দশমী৷ এবছর দেবীর আগমন ঘোটকে এবং দেবী দশমীতে দোলায় কৈলাস গমন করবেন৷
মা আসছেন, প্রতিক্ষার মাত্র ৫৭ দিন, চরম ব্যস্ততা সর্বত্র
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















