News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী মোদী ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন ঃ বিরোধী দলনেতা
Image

প্রধানমন্ত্রী মোদী ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন ঃ বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১৯ আগষ্ট৷৷ প্রধানমন্ত্রী মোদী ভারতের ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন৷ রবিবার আগরতলায় একটি অনুষ্ঠানে এইভাবেই প্রধানমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাঁর কথায়, স্বাধীনতার মূল লক্ষ্য কি ছিল তা এখন ভাবার সময় এসেছে৷ কারণ, দেশে স্বাধীনতা বিকৃতি করার চেষ্টা চলছে৷

এদিন দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে মানিক সরকার প্রত্যেককে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দিয়েছেন৷ তাঁর কথায়, ছেলেমেয়েরা সভ্যতার একমাত্র সম্বল৷ তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে৷ প্রত্যেক ছেলেমেয়ের কাছে প্রথম শিক্ষক হচ্ছেন মা৷ মা-বাবা দুজনকেই ছেলেমেয়েদের ভবিষ্যত গড়তে সাহায্য করতে হবে৷ কারণ, শিশু মন হচ্ছে মোমের মত, যেমন খুশি গড়ে তোলা খুবই সহজ৷

বিরোধীদলনেতা এদিন পরামর্শ দিয়ে বলেন, আত্মকেন্দ্রীক হলে চলবে না৷ সমবয়সীদের সাথে সবসময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে৷

এরপরই তিনি দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেন৷ তাঁর বক্তব্য, স্বাধীনতার মূল লক্ষ্য কি ছিল তা এখন ভাবার সময় এসেছে৷ কারণ, স্বাধীনতা বিকৃত করার চেষ্টা শুরু হয়েছে৷ এপ্রসঙ্গে বিরোধী দলনেতা সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন৷ তাঁর কটাক্ষ, এখন রামায়ণ-মহাভারত নিয়ে ভীষণ চর্চা হচ্ছে৷ অথচ ইতিহাসে রামায়ণ-মহাভারতের কোন উল্লেখ নেই৷ তিনি সুর চড়িয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদী ইতিহাস বিকৃতি করার চেষ্টা করছে৷ সচেতনভাবে নেওয়া এই প্রচেষ্টা কোনমতেই সফল হতে দেওয়া উচিৎ নয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top