News Flash

  • Home
  • Uncategorized
  • বারামুলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে জখম এক জঙ্গি, কুপওয়ারায় ধৃত দুই জৈশ জঙ্গি
Image

বারামুলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে জখম এক জঙ্গি, কুপওয়ারায় ধৃত দুই জৈশ জঙ্গি

বারামুলা, ১৯ আগস্ট (হি.স.): ফের অনুপ্রবেশ রুখে দিল নিরাপত্তা বাহিনী। রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে একদল জঙ্গি। জঙ্গিদের দেখামাত্রই গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। পাকিস্তান মদতপুষ্ট এক জঙ্গিকে খতম করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। সংঘর্ষ এখনও চলছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে এদিন জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডওয়ারা জেলায় চিরুনি তল্লাশি চালায় রাজ্য পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা। তল্লাশি চালিয়ে দুই জৈশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই তল্লাশি অভিযান চালানোর সময় গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত, শনিবার কুপওয়ারার থাঙডহর সেক্টরে চার জঙ্গীকে খতম করে পুলিশ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top