News Flash

  • Home
  • Uncategorized
  • ‘বহিষ্কৃত’ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার ফের কংগ্রেসে ফিরছেন
Image

‘বহিষ্কৃত’ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার ফের কংগ্রেসে ফিরছেন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.) : লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেসে ফিরছেন ‘বহিষ্কৃত’ নেতা মণিশঙ্কর আইয়ার। মণিশঙ্করকে বহিষ্কারের নির্দেশ তুলে নিচ্ছে কংগ্রেসের শৃঙ্খলা কমিটি। শনিবার কংগ্রেস সূত্রে এমনটাই জানা গিয়েছে। গত বছর গুজরাটে বিধানসভা নির্বাচন মুখে এক জনসভায় নরেন্দ্র মোদীকে ‘নীচ আদমি’ বলে কটাক্ষ করেছিলেন মণিশঙ্কর। যার জেরে কার্যত বিপাকে পড়ে কংগ্রেস। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রলে নামেন রাহুল গান্ধী। অসৌজন্যমূলক মন্তব্যের জেরে সাসপেন্ড করা হয়েছিল মণিশঙ্করকে।
বরাবরই চাঁচাছোলা কথা বলতে পছন্দ করেন প্রাক্তন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী মণিশঙ্কর। গুজরাট নির্বাচনের প্রচারে শেষ বেলায় মোদীকে উদ্দেশ করে ‘নীচ আদমি’ বলেছিলেন তিনি। যার পরই মণিশঙ্করের এই মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা প্রচারে নামে বিজেপি। এই প্রসঙ্গে রাহুল এবং সনিয়ার সমালোচনা করতে ছাড়েননি মোদী। সনিয়ার ‘মত কা সওদাগর’ বা রাহুলের ‘রক্তের দালালি’ মন্তব্যকে তুলে নিয়ে আসেন তাঁর প্রচারে। এবারের গুজরাট নির্বাচনে মোদীর হাওয়া রুখে দিয়ে শক্ত জমি তৈরি করেছিল রাহুল গান্ধীর দল। ক্ষমতায় না-এলেও কংগ্রেস সভাপতির দৌড়ে অক্সিজেন পান খোদ রাহুলও। গুজরাট নির্বাচন ঘিরে রাহুল যে পারদ চড়িয়েছিল, মণিশঙ্করের এমন মন্তব্যে তা ভেস্তে যায় বলে মনে করেন কংগ্রেসের একাংশ নেতারা। মণিশঙ্করের মন্তব্যেকে হাতিয়ার করে দলিতদের ভোট টানতে মরিয়া প্রচেষ্টা চালায় বিজেপি।
মণিশঙ্করকে সাময়িকভাবে বহিষ্কার করার পাশাপাশি ক্ষমা চাওয়ারও নির্দেশ দেন রাহুল গান্ধী। রাহুল টুইটে জানান, “ওরা আকছাড় অশ্লীল শব্দ ব্যবহার করে থাকে। কংগ্রেসের এমন সংস্কৃতি নেই। মণিশঙ্কর যে ভাষায় মন্তব্য করছেন, তা দলবিরোধী। ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিক তিনি।” দলের নির্দেশে তিনি ক্ষমা চেয়ে নিলেও স্পষ্ট জানান, প্রধানমন্ত্রী প্রতি দিন যে ভাষায় মন্তব্য করেন, আমার জবাব দেওয়ার হক আছে। তিনি আরও বলেন, “আমি হিন্দিতে দূর্বল। ‘নীচ’ মানে অন্য কিছু হলে ক্ষমাপ্রার্থী।”

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top