News Flash

  • Home
  • Uncategorized
  • জ্ঞান বিকাশের জন্য ভাষা ও সংসৃকতির আদান প্রদান অত্যন্ত জরুরি ঃ উপজাতি কল্যাণমন্ত্রী
Image

জ্ঞান বিকাশের জন্য ভাষা ও সংসৃকতির আদান প্রদান অত্যন্ত জরুরি ঃ উপজাতি কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট ৷৷ ট্রাইবেল রিসার্চ এন্ড কালচারেল ইনস্টিটিউট-এর উদ্যোগে আজ প্রজ্ঞাভবনের ১নং হলে উপজাতি যুবক -যুবতীদের নিয়ে একদিনের মোটিভেশন কর্মশালা আয়োজিত হয়৷ উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন৷ তিনি বলেন, উপজাতি যুবক-যুবতীদের স্বনির্ভরতা ও তাদের ভালো কাজের সাথে যুক্ত করার বিষয়ে এই ধরণের সেমিনারের গুরুত্ব রয়েছে৷ তিনি বলেন, জ্ঞান বিকাশের জন্য ভাষা ও সংসৃকতির আদান-প্রদান অত্যন্ত জরুরি৷ যুবক-যুবতীদের ভালো মানুষ, সফল মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে স্বপ্ণ দেখতে হবে৷ ইচ্ছাশক্তি থাকতে হবে৷ তাহলেই সাফল্য আসবে৷ আর এই কাজে যুবক-যুবতীদের পাশে থাকবে রাজ্য সরকার৷ তিনি বলেন, রাজ্য সরকার যুবদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে৷ এই কাজে তিনি সমাজের সকল অংশের জনগণের সহযোগিতা কামনা করেন৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজয় এল ধারুরকার, পি সি সি এফ ড অলিন্দ রস্তোগী, বি এস এফের জি হেমন্ত কুমার লোহিয়া, টি টি এ এ ডি সি-এর সি ই ও বলীন দেববর্মা, স্কিল ডেভেলপমেন্টের অধিকর্তা এস প্রভু, উপজাতি কল্যাণ দপ্তরের প্রধান সচিব এল এইচ ডার্লং, অতিরিক্ত সচিব সি কে জমাতিয়া উপস্থিত ছিলেন৷ কর্মশালাতে ৮টি জেলা থেকে ৩০০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন৷ সেমিনারের টেকনিক্যাল সেশনে শিক্ষা, লিডারশীপ ডেভেলপমেন্ট, কমিউনিকেশন এন্ড কনফিডেন্স বিল্ডিং কেরিয়ার ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর রিসোর্স পার্সনরা আলোচনা করেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top