News Flash

  • Home
  • Uncategorized
  • এক লক্ষ সাত হাজার কোটি টাকা অর্থ কমিশনের কাছে চাইল রাজ্য
Image

এক লক্ষ সাত হাজার কোটি টাকা অর্থ কমিশনের কাছে চাইল রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ রাজ্যের পাঁচ বছরের খরচের জন্য ১ লক্ষ ৭ হাজার ৭১৪ কোটি ৮৩ লক্ষ টাকা পঞ্চদশ অর্থ কমিশনের কাছে চাইলো রাজ্য সরকার৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় করের শেয়ারের অংশ ৪২ শতাংশ থেকে ৫০ শতাংশ করার দাবি জানিয়েছে রাজ্য৷ পঞ্চদশ অর্থ কমিশনের কাছে এই মর্মে স্মারকলিপি পাঠাতে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ ইতিমধ্যে তা পঞ্চদশ অর্থ কমিশনের কাছে পাঠানোও হয়েছে৷ অর্থ কমিশনের কাছে পাঠানো স্মারকলিপিতে দুর্যোগ মোকাবিলা খাতে ৪ হাজার ৯৮৭ কোটি টাকা এবং বিভিন্ন প্রকল্পের জন্য ১৭ হাজার ৭৮৩ কোটি ৬১ লক্ষ টাকা চেয়েছে রাজ্য সরকার৷ শনিবার এই সংবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

ভারত সরকার সম্প্রতি পঞ্চদশ অর্থ কমিশন গঠন করেছে৷ বিভিন্ন রাজ্য তাদের দাবি-দাওয়া অর্থ কমিশনের কাছে পেশ করছে৷ ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য রাজ্যের খরচ চাইতে অর্থ কমিশনের কাছে দাবি পাঠিয়েছে রাজ্য সরকারও৷ তাতে কেন্দ্রীয় করের শেয়ার বন্টন বাড়ানোর দাবি জানিয়েছে রাজ্য৷ পাশাপাশি ডিজেস্টার ম্যানেজমেন্টে খরচের ক্ষেত্রেও আলাদা ভাবে অর্থ মঞ্জুরের দাবি পেশ করা হয়েছে৷

২০২০-২১ থেকে ২০২৪-২৫ এই পাঁচ বছরের খরচের জন্য রাজ্য সরকার ১ লক্ষ ৭ হাজার ৭১৪ কোটি ৮৩ লক্ষ টাকা অর্থ কমিশনের কাছে চেয়েছে৷ এ বিষয়ে শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা, রাজ্যের নিজস্ব আয় ওই পাঁচ বছরে ১৪ হাজার ৫০০ কোটি ৭ লক্ষ টাকা হবে৷ তাতে রাজ্যের নিজস্ব কর সংগ্রহ বাবদ আয় হবে ১২ হাজার ৫৪৫ কোটি ৩ লক্ষ টাকা এবং কর ব্যতিত আয় হবে ১ হাজার ৯৫৫ কোটি ৩ লক্ষ টাকা৷ কিন্তু, ওই পাঁচ বছরে রাজ্যের খরচের পরিমাণ দাঁড়াবে ১ লক্ষ ২২ হাজার ২১৪ কোটি ৮৯ লক্ষ টাকা৷ ফলে, ঘাটতি দাঁড়াবে ১ কোটি ৭ হাজার ৭১৪ কোটি ৮৩ লক্ষ টাকা৷ শিক্ষামন্ত্রী ওই পাঁচ বছরে খরচের বিস্তারিত হিসাব দিয়ে জানিয়েছেন, বেতন ও মজুরি খাতে ৬১ হাজার ৯৪৮ কোটি ৪ লক্ষ টাকা, পেনশন খাতে ২১  হাজার ৩০৮ কোটি ৮৯ লক্ষ টাকা, সুদ বাবদ ৮ হাজার ৬০ কোটি ২৩ লক্ষ টাকা এবং অন্যান্য খরচ হিসেবে ৩০ হাজার ৮৯৭ কোটি ৭৩ লক্ষ টাকা প্রয়োজন৷

শিক্ষামন্ত্রীর বক্তব্য, চর্তুদশ অর্থ কমিশন কেন্দ্রীয় করের শেয়ার বাবদ পূর্বোত্তরের বেশ কয়েকটি রাজ্যের তুলনায় এ রাজ্য কম পেয়েছে৷ তাঁর কথায়, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের তুলনায় এ রাজ্য কেন্দ্রীয় করের শেয়ার অনেকটাই কম পেয়েছে৷ পঞ্চদশ অর্থ কমিশনের কাছে কেন্দ্রীয় করের শেয়ারের অংশ ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে নিয়ে যাওয়ার দাবি জানানো হয়েছে৷ এছাড়া জিএসটি রাজস্ব ক্ষতিপূরণের বিষয়টিও বিবেচনার জন্য অর্থ কমিশনকে বলা হয়েছে৷ কেন্দ্রীয় প্রকল্পে পূর্বোত্তরের রাজ্য গুলির জন্য ১০০ শতাংশ কেন্দ্রীয় সহায়তার দাবি জানানো হয়েছে৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ওই পাঁচ বছরে রাজ্যে নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্য ১৭ হাজার ৭৮৩ কোটি ৬১ লক্ষ টাকা চাওয়া হয়েছে৷ তাছাড়া, ত্রিপুরা স্ব-শাসিত জিলা পরিষদ এবং অন্যান্য স্ব-শাসিত সংস্থার জন্য প্রয়োজনীয় অর্থ ঠিক করে দেবে অর্থ কমিশনই৷ তিনি আরও জানান, দুর্যোগ মোকাবিলা খাতে আলাদভাবে ৪ হাজার ৯৮৭ কোটি টাকা চাওয়া হয়েছে৷ এর মধ্যে রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল বাবদ ২ হাজাব কোটি টাকা এবং দুর্যোগ প্রতিরোধে ২ হাজার ৯৮৭ কোটি টাকা খরচ করার পরিকল্পনা রয়েছে৷

এখন পর্যন্ত গত চারটি অর্থ কমিশনের সুপারিশের একটি তথ্যও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ ওই তথ্য অনুসারে, একাদশ অর্থ কমিশন ৪ হাজার ২৪৬ কোটি ৮২ লক্ষ টাকা, দ্বাদশ অর্থ কমিশন ৮ হাজার ১২০ কোটি ২৯ লক্ষ টাকা, ত্রয়োদশ অর্থ কমিশন ১১ হাজার ৮৬৪ কোটি ৮৯ লক্ষ টাকা  এবং সর্বশেষ চতুদর্শ অর্থ কমিশন ৩০ হাজার ৫০০ কোটি টাকা রাজ্যের জন্য মঞ্জুর করেছে৷ তাতে দেখা যাচ্ছে, বাম জমানার অবসানের পর বিজেপি-আইপিএফটি জোট সরকার সর্বশেষ অর্থ কমিশনের মঞ্জুরিকৃত অর্থের তুলনায় তিন গুনের অধিক অর্থ রাজ্যের জন্য অর্থ কমিশনের কাছে চেয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top