News Flash

  • Home
  • Uncategorized
  • লেক চৌমুহনীতে বনকর্মীদের অভিযান, উদ্ধার প্রচুর বন্যপ্রাণী
Image

লেক চৌমুহনীতে বনকর্মীদের অভিযান, উদ্ধার প্রচুর বন্যপ্রাণী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগষ্ট৷৷ কথায় বলে বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে৷ কিন্তু, এখন সব কিছু উল্টো৷ অনেক সময় দেখা যায় শিশুদের মায়ের কোলের পরিবর্তে রাস্তার পাশে, জঙ্গলে কিংবা কোনও মন্দিরের সিঁড়িতে তাদের স্থান হয়েছে৷ আবার এদিকে বন্যপ্রাণীদের স্থান জঙ্গলের পরবির্তে বেআইনীভাবে মানুষের বাড়িতে খাঁচায় স্থান পায়৷ এমনই এক ঘটনা ঘটেছে শনিবার দুপুরে লেক চৌমুহনী এলাকায়৷ জানা গিয়েছে শনিবার রাজধানীর লেক চৌমুহনী এলাকায় গোপন খবরের ভিত্তিতে দুপুরে এক বাড়িতে হানা দেন বন দপ্তরের কর্মীরা৷ বাড়িতে তল্লাসী চালিয়ে প্রচুর পরিমাণে বন্যপ্রাণী উদ্ধার করা হয়৷ জানা গিয়েছে, বিভিন্ন প্রজাতির পাখি, বানর, সাপ ও অন্যান্য প্রাণী উদ্ধার করেছেন বনকর্মীরা৷ বনকর্মীরা জানিয়েছেন, তাঁদের কাছে খবর এসেছিল এই বাড়িতে প্রচুর পরিমাণে অবৈধভাবে বন্যপ্রাণী রাখা হয়েছে৷ গোপন খবরের ভিত্তিতে বাড়িটিতে হানা দেওয়া হয়৷ বন্যপ্রাণীগুলি উদ্ধার করে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছে৷

প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরে এমন পশু পাখী প্রেমিকের সংখ্যা নেহাত কম নয়৷ অনেকের বাড়িতে বিরল প্রজাতির প্রাণী রয়েছে৷ যেগুলি বাড়ির শোভা বাড়ানো হচ্ছে বলে কথিত৷ এইসব প্রাণীগুলিকে উদ্ধার করার জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে৷ পূর্বতন সরকার এই ক্ষেত্রে পূর্বতন সরকার তেমন কোন উদ্যোগ গ্রহণ করেনি৷ নতুন বিজেপি জোট সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে ধারণা করছেন তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top