News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য নিজের পায়ে না দাঁড়াতে পারলে আমরা এগিয়ে যেতে পারব না ঃ শিক্ষামন্ত্রী
Image

রাজ্য নিজের পায়ে না দাঁড়াতে পারলে আমরা এগিয়ে যেতে পারব না ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট ৷৷ বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো শিক্ষা এবং কারিগরি শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কৃষি, পরিকাঠামো উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট, গুড গভরনেন্স এবং সরকারের কাজে স্বচ্ছতা বজায় রাখা৷ এই সাতটি বিষয় সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ এই বিষয়গুলিতে সাফল্য পেতে সবার সাহায্য সহযোগিতা প্রয়োজন৷ আজ সন্ধ্যায় দি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া) ত্রিপুরা স্টেট সেন্টারের উদ্যোগে এম এল দাশগুপ্ত স্মৃতি আলোচনাচক্রের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ সংস্থার সেমিনার হলে আয়োজিত আলোচনা সভার বিষয় ছিল গুড গভরনেন্স ইন টেকনিক্যাল এডুকেশন৷ উল্লেখ্য, প্রয়াত এম এল দাশগুপ্ত ত্রিপুরা ইঞ্জিনিয়ার্রিং কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন৷ আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, উত্তর- পূর্বাঞ্চলের মধ্যে মানব সম্পদে সমৃদ্ধ রাজ্য হয়েও কেন আমরা এগিয়ে যেতে পারলাম না তা ভাবতে হবে৷ আপনারা জানেন ২০১২ সালে রাজ্যে আই আই আই টি হওয়ার কথা৷ এর অনুমোদন দেওয়া হয়েছিলো৷ কিন্তু প্রতিষ্ঠা হলো না৷ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে ট্রিপল আই টি চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ ইতিমধ্যে তা চালুও হয়েছে৷ এই প্রসঙ্গে তিনি বলেন, কাজ করার দৃষ্টিভঙ্গি থাকতে হবে৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে বিরাট বেকার সংখ্যা৷ আমরা যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারবো ততদিন রাজ্য এগিয়ে যেতে পারবে না৷ রাজ্য সরকার গুণগত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে৷ রাজ্য সরকার কলেজ স্তরে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে৷ রাজ্যে একটি আই টি হাব তৈরী করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী উপস্থিত ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের এগিয়ে আসতে হবে৷ সবাই মিলেই আমরা নতুন ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করব৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ প্রয়াত প্রাক্তন  প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও প্রয়াত এম এল দাশগুপ্তের প্রতি শ্রদ্ধা জানান৷

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পূর্বতন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা৷ মূল বিষয়ের উপর আলোচনা করেন এন আই টি আগরতলার ড স্বপন ভৌমিক৷ স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক তাপস ভট্টাচার্য্য৷ সভাপতিত্ব করেন সংগঠনের ত্রিপুরা স্টেট সেন্টারের চেয়ারম্যান তপন লোধ৷ অনুষ্ঠানের শুরুতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং প্রয়াত এম এল দাশগুপ্ত স্মরণে এক মিনিট করে নিরবতা পালন করা  হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top