News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের জাতীয় পার্লামেন্টের নেতা নির্বাচিত হলেন ইমরান, শনিবার প্রধানমন্ত্রী পদে শপথ
Image

পাকিস্তানের জাতীয় পার্লামেন্টের নেতা নির্বাচিত হলেন ইমরান, শনিবার প্রধানমন্ত্রী পদে শপথ

ইসলামাবাদ, ১৭ আগস্ট (হি.স.) : শুক্রবার পাকিস্তানের জাতীয় পার্লামেন্টের নেতা নির্বাচিত হলেন তেহরিক-ই-ইনসাফ নেতা তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। এদিন দেশের জাতীয় আইনসভায় ভোটাভুটিতে জয় পেয়ে নেতা নির্বাচিত হলেন। শনিবার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তেহরিক-ই-ইনসাফ নেতা তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খান।

বিশ্বের প্রথম কোনও ক্রিকেটার হিসেবে প্রধানমন্ত্রী হয়ে নজির গড়লেন কিং খান। গত ২৫ জুলাইয়ের নির্বাচনে তাঁর দল এক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠনের জন্য যথেষ্ট আসন ছিল না তাঁর হাতে। জয়ী হয়েই ভারতের জন্য সুসম্পর্কের ইঙ্গিত দিয়েছেন ইমরান খান৷ জয়ের পরই সাংবাদিক বৈঠকে প্রথমেই কাশ্মীর সমস্যাকে গুরুত্ব দিয়ে তিনি জানান, দ্রুত সমস্যা সমাধানের পথ খুঁজবেন৷ আলোচনাই একমাত্র কাশ্মীর সমস্যার সমাধান, তাই আলোচনায় বসেই সমস্য়া সমাধানের ইঙ্গিত দেন পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খান৷

কাশ্মীরের সমস্যা গুরুতর, তবে সমস্যা সমাধান সম্ভব বলে তিনি মনে করেন৷ দুটি দেশ মুখোমুখি টেবিলে বসলেই একটা পথ বেরোবে বলে উল্লেখ করেন তিনি৷ প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ, তাই কোনওভাবেই কাশ্মীর প্রসঙ্গকে কারণ করে দুই দেশ তিক্ততা বয়ে নিয়ে যাবে না বলেও জানান৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top