News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই ইরানে যাচ্ছেন ইমরান খান
Image

প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই ইরানে যাচ্ছেন ইমরান খান

ইসলামাবাদ, ১৫ আগস্ট (হি.স.) : প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই বিদেশ সফরে যাচ্ছেন ইমরান খান। আর প্রথম বিদেশ  সফর  হিসাবে  তেহরানে সফরে যাচ্ছেনতিনি। আগামী ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন ইমরান। সূত্রে জানা  গিয়েছে,  আগামী ১৮ আগস্টের পরেই ইরান সফরে যাবেন তিনি। শুধু ইরানেই নয়,আরও বেশ  কয়েকটি দেশ ইমরানের  বিদেশ সফরের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ইরানের পর তিনি সৌদি আরব সফরে যাবেন। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি হোনারদুস্ত গত ৪  আগস্ট ইসলামাবাদে পিটিআই নেতাইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে ইমরান খানকে ইরান সফরের জন্য  প্রেসিডেন্ট  হাসান  রুহানির একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। পিটিআইপ্রধান ওই আমন্ত্রণ  গ্রহণ করে বলেন,  ইরানের  সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করবে তার নেতৃত্বাধীন পাকিস্তান সরকার। ইরানের সঙ্গে পাকিস্তানের  সঙ্গেসম্পর্ক দীর্ঘদিনের। মূলত সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতেই ইমরানের এই সফর বলে মনে করছেন রাজনৈতিকমহল।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top