News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যা পরিস্থিতির কারণে কেরলে সাময়িক বন্ধ বিমান পরিষেবা
Image

বন্যা পরিস্থিতির কারণে কেরলে সাময়িক বন্ধ বিমান পরিষেবা

তিরুবন্তপুরম, ১৫ আগস্ট (হি.স.) : কেরলে বন্যা পরিস্থিতির কারণে বুধবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে  বিমান  পরিষেবা৷ রানওয়ে পুরোপুরি জলের তলায়৷ ফলে কোনও বিমান ওঠানামা করতেপারছে না৷ বেশ কিছু বিমানকে কোঝিকোড় ও তিরুবনন্তপুরম বিমানবন্দর দিয়ে অবতরণ করানো হচ্ছে৷ তবে তা সংখ্যায় বেশ কম৷ টানা বৃষ্টির জেরে স্বাধীনতার পর থেকে এত বড় বন্যা কেরলেহয়নি৷ কেরলের জেলাগুলি পুরোপুরি জলের নীচে৷ বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৷ ১৪ জেলার মধ্যে ১১টি পুরোপুরি ভেসে গিয়েছে৷ কেরালার বিভিন্ন প্রান্ত জলমগ্ন৷

আপাতত বানভাসিদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন৷ যাঁরা নিজেদের জমি ও ঘর দুটোই হারিয়েছেন তাঁদের মোট ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়াহচ্ছে৷ যেখানে ৬ লক্ষ টাকা জমি কেনার, ৪ লক্ষ টাকা বাড়ি বানানোর৷ বন্যার্তদের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ নথি হারিয়ে গিয়েছে তাদের বিনামূল্যে নথি তৈরির আশ্বাস দিয়েছে প্রশাসন৷ বন্যাবিধ্বস্তপ্রত্যেক ত্রাণ শিবিরে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে৷ রাজ্যের স্কুলগুলিতেও আশ্রয় নিয়েছেন বন্যার্তরা৷ চারদিনের জন্য বন্ধ রয়েছে কোচি বিমানবন্দর৷ কোচি বিমানবন্দর পেরিয়ার নদীর তীরেরকাছে অবস্থিত৷ ফলে নদীর জল বিপদসীমার ওপরে দিয়ে বয়ে যাওয়ায় প্রভাব পড়েছে বিমানবন্দরেও৷ ইদ্দুকি বাঁধের স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে৷ ফলে জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷

প্রশাসনের পক্ষ থেকে মুন্নার সহ পার্বত্য এলাকাগুলিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ক্রমাগত ধ্বস ও জলস্তর বৃদ্ধির খবর মিলছে৷ কেরলের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রককে ৪০০ কোটিআর্থিক সাহায্য চেয়েছেন৷ ত্রাণ থেকে পুনর্বাসন কেন্দ্র সব খাতে কেন্দ্রকে পাশে থাকার আর্জি মুখ্যমন্ত্রীর৷ এখনও পর্যন্ত বন্যা বিপর্যস্ত কেরলে ২০ হাজার বাড়ি ধ্বংস হয়েছে৷ ১০ হাজার কিলোমিটারসড়ক নষ্ট হয়েছে৷ ট্যুইট করেও বন্যায় আট হাজার কোটির আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

কেরলের প্রাকৃতিক বিপর্যয়কে ‘ব্যতিক্রম বিপর্যয়’ঘোষণা করা হোক বলে কেন্দ্রে কাছে দাবি করেছে কেরল প্রশাসন৷ রবিবার কেরলের বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথসিং৷ বন্যাবিধ্বস্ত কেরলের জন্য সেদিনই ১০০ কোটি টাকার অর্থ বরাদ্দ করে কেন্দ্র৷ যা পর্যাপ্ত নয় বলে জানাচ্ছে কেরল সরকার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top