News Flash

  • Home
  • Uncategorized
  • হোটেলে উদ্ধার ব্রাউন সুগার, ধৃত এক, তদন্তে হরিয়ানা যাবে পুলিশ
Image

হোটেলে উদ্ধার ব্রাউন সুগার, ধৃত এক, তদন্তে হরিয়ানা যাবে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ আবারও মাদক-বিরোধী অভিযানে বিশেষ সাফল্য পেল রাজধানী পুলিশ৷ সোমবার গভীর রাতের অভিযানের পর রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা মঙ্গলবার নতুন করে তদন্তে নেমেছে৷ ব্রাউন সুগার কারবারিদের ধরতে বহিঃরাজ্যে পাড়ি দিতে পারে রাজ্য পুলিশের একটি বিশেষ দল৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে এসডিপিও অজয়কুমার দাস, আমতলি থানার ওসি প্রণব সেনগুপ্ত, এসআই আলাউদ্দিন মজুমদার এবং অভিজিৎ মণ্ডল শহরের জয়নগর এলাকায় একটি প্রতিষ্ঠিত হোটেলে ঝটিকা অভিযান চালান৷ পুলিশের দনুল প্রায় ১৪০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার কন্েরছে৷ যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা৷ অভিযানে ব্রাউন সুগার সহ এই পাচারকার্যের মূল পাণ্ডা হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দা দেবাশিস শর্মাকে গ্রেফতার করা হয়েছে৷ জানা গেছে, জয়নগরের যে হোটেলে থেকে ব্রাউন সুগারের মূল পান্ডাকে পুলিশ গ্রেফতার করেছে সেখানে গোপন লেনদেন সংক্রান্ত বেশ কিছু অভিযোগ বিগত দিনে পেয়েছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, রাজধানীর বেশ কয়েকটি হোটেল রয়েছে বিশেষ করে যেখানে থাকার সুবিধা আছে, সেখানে থেকে এ সব নেশাকারবারিদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার খবর উঠে আসছে৷ এদিকে এডিনগর থানা সূত্রে  জানা গেছে, পুলিশি অভিযান চলতে থাকবে৷ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পুলিশের সদর দফতর সূত্রে মঙ্গলবার জানা গেছে, পুলিশের একটি টিম খুব শীঘ্রই হরিয়ানায় যাচ্ছে ধৃত পাচারকারী সম্বন্ধে তথ্য বের করতে৷ বর্তমানে ধৃত পাচারকারী দেবাশিস শর্মা এডিনগর থানায় আছে৷ অন্যদিকে এডিনগর থানা এবং আমতলি থানার পুলিশ নেশা-বিরোধী অভিযান জারি রেখেছে৷ অপর এক ঘটনায় মঙ্গলবার সকালে বাংলাদেশে পাচারের সময় মৎস্য দফতরের সরবরাহকৃত খাদ্য আটক করেছেন খোয়াইয়ের অফিসটিলা এলাকার জনসাধারণ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top