News Flash

  • Home
  • Uncategorized
  • পার্টি অফিস দখলে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ
Image

পার্টি অফিস দখলে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷  কংগ্রেসের পার্টি অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে মলয়নগরে৷ এই সংঘর্ষ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ জানা গেছে, মলয়নগর একসময় কংগ্রেস প্রভাবিত এলাকা ছিল৷ কিন্তু রাজ্যের বিধানসবা নির্বাচনের আগে থেকে বিজেপির প্রভাব বাড়তে থাকায় কংগ্রেসের বড় অংশ বিজেপিতে চলে যান বামেদের ক্ষমতাচ্যুত করার লক্ষে৷ আর যথারীতি কংগ্রেসের দলীয় কার্যালয় বিজেপির পার্টি অফিসে পরিণত হয়৷ কিন্তু এখন মলয়নগরের দীর্ঘদিনের পুরনো কংগ্রেস পার্টি অফিস বিজেপি বলপূর্বক দখল করেছে বলে কংগ্রেসের অভিযোগ৷ কংগ্রেস পার্টি অফিস থেকে জানানো হয়েছে, বিজেপির কতিপয় কর্মী সমর্থক একপ্রকার বলপ্রয়োগ করে তাদের পার্টির অফিস দখল করে নিয়েছে৷ বাধা দেওয়ায় কংগ্রেসের কর্মী ও সমর্থকদের উপর আক্রমণ করেছে, তাদের মারধর করেছে বিজেপির কর্মী-সমর্থকরা, অভিযোগ কংগ্রেসের৷ এদিকে এ ঘটনায় সোমবার রাতে মলয়নগর এলাকায় দুই রাজনৈতিক দলের তুমুল রাজনৈতিক সংঘর্ষ হয়েছে৷ এতে মলয়নগরে সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে৷ এলাকায় চাঞ্চল্যও দেখা দিয়েছে৷ সংঘর্ষে নিমিষের মধ্যে এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়৷ গাড়ি চলাচলেও বিঘ্ন ঘটে৷ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে৷ বিক্ষিপ্তভাবে সংঘর্ষ মঙ্গলবারও অব্যাহত রয়েছে বলে জানা গেছে৷ তবে পুলিশ জানিয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top