News Flash

  • Home
  • Uncategorized
  • অন্যের অ্যাকাউন্ট থেকে অনলাইনে মার্কেটিং, ধৃত উখড়ার ব্যাবসায়ীসহ ২
Image

অন্যের অ্যাকাউন্ট থেকে অনলাইনে মার্কেটিং, ধৃত উখড়ার ব্যাবসায়ীসহ ২

দুর্গাপুর, ১৪ আগস্ট (হি.স.): ফোন করে গ্রাহকে এটিএমের পাসওয়ার্ড নিয়ে অনলাইনে মার্কেটিংয়ের অভিযোগ চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে । উখড়া বাজার থেকে এক বস্ত্র ব্যাবসায়ী সহ দুজনকে গ্রেফতার করল দুর্গাপুর সাইবার শাখার পুলিশ। উদ্ধার হয়েছে ল্যাপটপ ও দুটি দামী মোবাইল। মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যাবসায়ী পঙ্কজ মুদী অন্ডালের উখড়ায় কাপড়ের দোকান রয়েছে। অন্যজন বিকাশ মন্ডল পান্ডবেশ্বরের বাসিন্দা। অনলাইন মার্কেটিংয়ে দক্ষ। ঘটনার অভিযোগে জানা গেছে, পঙ্কজ মুদী বিকাশের কাছে একটি ল্যাপটপ কেনে। সেখান থেকে তার সঙ্গে পরিচয়। ফোনের মাধ্যমে ব্যাঙ্ককর্তার পরিচয় দিয়ে গ্রাহকের এটিএম পাসওয়ার্ড জেনে নিত বিকাশ। তারপর ওটিজির মাধ্যমে বিভিন্ন শপিং মলে ও অনলাইনে জিনিসপত্র কিনত। বছর তিনেক ধরে উখড়াবাজারে প্ররতরনার রমরমা ব্যাবসা চালাছিল বলে অভিযোগ। সোমবার রাত্রে গোপন সুত্রে খবর পেয়ে দুর্গাপুর সাইবার শাখার পুলিশ আচমকা হানা দেয় তার ওই দোকানে। সেখানে হাতেনাতে ধরে ফেলে পঙ্কজ মুদী ও তার সহকর্মী বিকাশকে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, বড় চক্র জড়িয়ে রয়েছে। এর জাল ছড়িয়ে রয়েছে ঝাড়খন্ডেও। এছাড়াও অনুমান বেশ কিছু অনলাইন ব্যাবসায়ীক সংস্থা জড়িত। তদন্ত শুরু হয়েছে।\” যদিও উখড়া চেম্বার অব কমার্সের সভাপতি মনোজ সারাফ জানান,\” পঙ্কজ অনলাইন ব্যাবসায় জড়িত নয়। বিকাশের কাছে বিল ছাড়া ল্যাপটপ কিনে ফেঁসে গেছে।\” মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top