News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনা, মৃত্যু চারজন মোটরবাইক আরোহীর
Image

উত্তরপ্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনা, মৃত্যু চারজন মোটরবাইক আরোহীর

কৌশাম্বি ও বালিয়া, ১৪ আগস্ট (হি.স.): উত্তরপ্রদেশের কৌশাম্বি এবং বালিয়া জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল চারজন মোটরবাইক আরোহীর| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভোররাত দু’টো নাগাদ কৌশাম্বি জেলায় জাতীয় সড়কেরও উপর মোটরবাইকে ধাক্কা মারে বেপরোয়া একটি ট্রাক| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন মোটরবাইক আরোহীর| মৃতদের নাম হল, নঙ্কা (২৩) এবং কমলেশ (২১)| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

অপর দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় বালিয়া জেলায়| সোমবার রাতে বালিয়া জেলার বৈরিয়া এলাকায় দয়া ছাপরা গ্রামের কাছে মোটরবাইকে ধাক্কা মারে বেপরোয়া একটি ট্রাক| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোটরবাইক আরোহী দু’জন যাত্রীর| মৃতদের নাম হল, আদ্বেশ পাসওয়ান (৪৫) এবং মণীশ পাসওয়ান (২৫)| মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| উভয় দুর্ঘটনায় ঘাতক ট্রাকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top