News Flash

  • Home
  • Uncategorized
  • স্টারলাইট-বিক্ষোভ : সিবিআই তদন্তের নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের
Image

স্টারলাইট-বিক্ষোভ : সিবিআই তদন্তের নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

চেন্নাই, ১৪ আগস্ট (হি.স.): তামিলনাড়ুর উপকূলবর্তী শহর থুদুকুড়িতে (তুতিকোরিন) পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট| মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে তামিলনাড়ুর মন্ত্রী ডি জয়কুমার জানিয়েছেন, ‘এই ঘটনায় (বেদান্ত স্টারলাইট কপার ইউনিট বন্ধের দাবিতে বিক্ষোভ) সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে মাদ্রাই হাইকোর্ট| তামিলনাড়ু সরকার এই বিষয়ে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেবে|’

উল্লেখ্য, তামার কারখানার জন্য বিষাক্ত হয়ে উঠছে পরিবেশ, এই অভিযোগে চলতি বছরের ২২ মে তুতিকোরিনে বেদান্ত স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ| বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা| আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালালে মৃত্যু হয় ১৩ জনের| অবশেষে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top