News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের সাত দিনেই স্বামীর নির্যাতনে গুরুতর অসুস্থ স্ত্রী
Image

বিয়ের সাত দিনেই স্বামীর নির্যাতনে গুরুতর অসুস্থ স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট৷৷ বিয়ের মাত্র সাত দিন পর স্বামীর হাতে আক্রান্ত হয়ে বর্তমান শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বিএসসি নার্সিং পড়ুয়া নির্যাতিতা গৃহবধূ লিপি বেগম৷ বিয়ের রাতে যে রঙিন স্বপ্ণ নিয়ে আগামী দিনের সোনালী যাত্রার ছক লিপি কষেছিলেন, তা এক নিমিষে চুরমার হয়ে গেছে৷ জানা গেছে, লিপি বিএসসি নার্সিঙের ছাত্রী ছিলেন৷ তাঁর বাড়ি কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ গত পাঁচ জুলাই সামাজিক রীতিনীতি মেনে উনকোটি জেলাশাসকের দফতরে কর্মরত আব্দুল মহিম ওরফে মামন মিয়াঁর সঙ্গে লিপি বেগমের বিয়ে হয়৷ কিন্তু এই বিয়ে বেশি দিন টিঁকে থাকতে পারেনি৷ বিয়ের মাত্র সাত দিন পরেই লিপির জীবনে চলে আসে কালো মেঘ৷ যা লিপির সাজানো সুখের সংসার তছনছ করে দেয়৷ বিয়ের পরে লিপির স্বামী মামন লিপিকে তার বাবার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে৷ কিন্তু লিপির বাবা একজন সাধারণ রাজমিস্ত্রি৷ তাঁর পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয় এ কথা লিপি তাঁর স্বামীকে বার বার জানালেও কাজের কাজ কিছুই হতো না৷ কোনও লাভ নয়, উল্টো লিপির উপর অত্যাচারের মাত্রা দিনের পর দিন বৃদ্ধি পায়৷ শুধু লিপির স্বামীই নয়, তাঁর উপর অত্যাচারে শামিল হয় শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যরা৷ তাকে মারধর করা হয়৷ এতে লিপি গুরুতর আহত হয়৷ এর পর লিপিকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় উন্নত চিকিৎসার জন্য৷ এদিকে লিপির মামা ঘটনার দিনই কৈলাসহর মহিলা থানায় তাঁর অত্যাচারী স্বামী আব্দুল মহিম এবং শ্বশুর মহম্মদ তালেব আলি, শাশুড়ি ছায়ারুন বেগম, বাই আব্দুল মতিন, প্রতিবেশী হেনা বেগমের বিরুদ্ধে মারপিটের অভিযোগ লিপিবদ্ধ করেন৷ অভিযোগের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৮৮ ও ৩২৬ ধারায় মামলা রুজু হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top