News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাইয়ে নাবালিকা ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Image

সিধাইয়ে নাবালিকা ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ নাবালিকা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সিধাই থানাধীন ফকিরামুড়া এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ যদিও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ জানা গেছে, সোমবার সকালে সিধাই থানাধীন ফকিরামুড়া এলাকায় ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে সাগর দাস নামে যুবকের বিরুদ্ধে৷ নির্জনতার সুযোগ নিয়ে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবক৷ পরে সাগর দাস নামের অভিযুক্ত নাবালিকাকে হুমকি দেয় যাতে সে এই ঘটনাটি কাউকে না বলে৷ না হলে তার জীবন সংশয় হতে যেতে পারে৷ কিন্তু বাড়িতে এসে নাবালিকার আচার আচরণ সন্দেহজনক দেখে তার পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করে যে তার কী হয়েছে৷ তখন সে সব কথা খুলে বলে৷ এরপর নাবালিকার বাড়ির লোকজন সাথে সাথে সিধাই তানায় সাগর দাসের বিরুদ্ধে এক এফআইর করেন৷ এদিকে সাগরকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা লিপিবদ্ধ করেছে৷ পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করেছে৷ জানা গেছে, পুলিশের জেরার মুখে অভিযুক্ত সাগর দাস ঘটনার সব কথা স্বীকার করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top