News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ, ধরা পড়লে হাজার টাকা জরিমানা
Image

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ, ধরা পড়লে হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ত্রিপুরায়৷ এতদিন তা মানা হত না রাজ্যে৷ কিন্তু এখন আইন প্রয়োগ কঠোর হচ্ছেন সংশ্লিষ্টরা৷ এখন থেকে প্রকাশ্যে ধূমপান করলে আইনত দণ্ডনীয়৷ যার জন্য ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হয়ে যেতে পারে৷ এই আইন আগামী ১৫ আগস্ট থেকে কঠোরভাবে কার্যকর হবে৷ তবে বর্তমানে এই আইন শুধু ধলাই জেলায় কার্যকর হবে৷ পরে সব কটি জেলাতেই এই আইন কার্যকর হবে৷ জানা গেছে, এই আইন না মানলে ১০০০ টাকা জরিমানা হবে৷ আর যদি কেউ দুই বা ততোধিকবার না মানে তা হলে তার ক্ষেত্রে ৫ হাাজর টাকা জরিমানা অথাব ৫ বছরের জেল বা দুটোই হতে পারে৷ জানা গেছে, আইন অনুযায়ী প্রকাশ্যে ধোয়াযুক্ত তামাক সেবন করা যাবে না৷ প্রকাশ্যে সিগারেট, বিড়ি, হুক্কা পান করতে দেখলেই জেল ও জরিমানা হতে পারে৷ এই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ শাস্তি প্রয়োগ করা হবে৷ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা সংলগ্ণ ১০০ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রিও নিষিদ্ধ হচ্ছে৷ এক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে৷ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি কেন্দ্রীয় আইন৷ যদিও একটি বাম আমলে তা কার্যকর কথা ছিল, কিন্তু তা কার্যকর করা হয়নি৷ বর্তমানে এি আইন কার্যকর করা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top