News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য পরিসেবাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ঃ মুখ্যমন্ত্রী
Image

স্বাস্থ্য পরিসেবাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিটি এলাকায় বীর সন্তান গড়ে তোলার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান

রবিবার আগরতলায় একটি ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখেন৷ ছবি নিজস্ব৷

জানিয়েছেন৷ তিনি বলেন, বর্তমানে রাজ্যে নেশার প্রবমতা কমছে৷ ছেলেরা ফুটবল, কাবাডি খেললে, সুস্থ চিন্তা করলে নেশার দিকে ঝোঁক কমবে৷ তারা দেশ প্রেমে উদ্বুদ্ধ হবে৷ দেশ এগিয়ে যাবে৷ আজ শিবনগরস্থিত লোটাস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোদন করে মুখ্যমন্ত্রী এই কথাগুলি বলেন৷ মুখ্যমন্ত্রী শ্রী দেব বলেন, ছেলেরা মদ, জুয়া বা অন্যান্য নেশায় আসক্ত হয়ে গেলে মায়ের দুঃশ্চিন্তার সীমা থাকে না৷ আর যে দেশে নারীর সম্মান নেই সে দেশ শ্রেষ্ঠ হতে পারেনা৷ তাই কেবল স্বেচ্ছায় রক্তদান নয়, সুস্থ সমাজ গড়তে এবং সারা রাজ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার প্রয়াস নিয়েছে৷ তিনি বলেন, আজ রাজ্যে যেভাবে নেশা বিরোধী প্রচার ও অভিযান চলছে ঠিক সেভাবে আগেও রাজ্যে স্বাস্থ্য বিষয়ে প্রচার এবং উদ্যোগ গ্রহণ করা হলে রোগীকে বাড়ি, জমি বিক্রয় করে কলকাতা, চেন্নাই, দিল্লি ছুটতে হতোনা৷ রাজ্য সরকার রাজ্যে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে৷ উদ্যোগ নিয়েছে সর্বত্র ই-হেলথ ব্যবস্থা চালু করার৷ ইতিমধ্যে ৮ জেলায় স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট চালু করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, গতকাল গুয়াহাটিতে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদ ডিজিট্যাল নর্থ ইস্ট ২০২২ এর ভিশন ডকুমেন্ট প্রকাশ করেন৷ তিনি ঘোষণা দেন, উত্তর-পূর্বের ছয়টি মেডিক্যাল কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল ক্লাস রুম হবে৷ এর মধ্যে আগরতলা গভঃ মেডিক্যাল কলেজও রয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, অনুষ্ঠানে মাই গভঃ ত্রিপুরা শীর্ষক ওয়েবপোর্টালেরও সূচনা হয়৷ তিনি বলেন, আমাদের রাজ্যের ২০০০ জন ছেলে-মেয়েকে আসামে জি এন এম কোর্সে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের পর কর্মসংস্থানের জন্য আবেদন জানালে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই আবেদনে রাজি হয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু কথায় নয়, সবকা সাথ সবকা বিকাশ কর্মসূচি কাজে পরিণত করার উদ্যোগ নিয়েছেন৷ আমরা আয়ুস্মান ভারত যোজনায় রাজ্যে ৫ লক্ষ ২০ হাজার পরিবারকে যুক্ত করার প্রয়াস নিয়েছি৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধায়ক আশীষ কুমার সাহা, সমাজসেবী রাজীব ভট্টাচার্য ও দীপক কর৷ স্বাগত ভাষণ দেন সমাজসেবী হরেন্দ্র দাস৷ অনুষ্ঠানে লোটাস ক্লাবের সভাপতি প্রাণতোষ দাস ১০,০০০ টাকা ও প্রয়াত নেতা মনমোহন দাসের কন্যা সঞ্চিতা দাস ১০০০১ টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন৷ শিবিরে ৪৮ জন ক্লাব সদস্য  ও সদস্যা স্বেচ্ছায় রক্তদান করেন৷ এর মধ্যে ১৪ জন মহিলা রয়েছেন৷ সভাপতিত্ব করেন লোটাস ক্লাবের সভাপতি প্রাণতোষ দাস৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top