News Flash

  • Home
  • Uncategorized
  • লর্ডসের টিম ইন্ডিয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ, ম্যাচ বাঁচাতে ২৮৯ রানে দরকার
Image

লর্ডসের টিম ইন্ডিয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ, ম্যাচ বাঁচাতে ২৮৯ রানে দরকার

লন্ডন, ১২ আগস্ট (হি.স.) : লর্ডসের টিম ইন্ডিয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল ইংল্যান্ড৷ প্রথম ইনিংসের নিরিখে ২৮৯ রানে এগিয়ে থেকে কোহলিদের দ্বিতীয় দফায় ব্যাট করার আমন্ত্রণ জানাল রুটরা৷

ভারতের ১০৭ রানের জবাবে পাল্টা ব্যাট করতে নেমে ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ৬ উইকেটে ৩৫৭ রান তুলে৷ তারপর থেকে খেলতে নেমে ব্রিটিশরা ৭ উইকেটে ৩৯৬ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে৷ ইনিংস হার বাঁচাতে ভারতকে দ্বিতীয় ইনিংসে অন্তত পক্ষে ২৮৯ রান তুলতেই হবে৷

জনি বেয়ারস্টো (৯৩) অল্পের জন্য শতরান হাতছাড়া করেন৷ তবে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ক্রিস ওকস৷ তৃতীয় দিনের শেষে ওকস ১২০ ও স্যাম কুরান ২২ রানে অপরাজিত ছিলেন৷ চতুর্থ দিনের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন গত দিনের দুই অপরাজিত তারকা৷ কুরান পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৪০ রান করে পান্ডিয়ার বলে আউট হতেই ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে৷ ক্রিস ওকস শেষমেশ ব্যক্তিগত ১৩৭ রানে অপরাজিত থেকে যান৷ ১৭৭ বলের ইনিংসে তিনি ২১টি বাউন্ডারি মেরেছেন৷

ভারতের হয়ে প্রথম ইনিংসে তিনটি করে উইকেট নেন মহম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া৷ একটি উইকেট ইশান্ত শর্মার৷ দুই স্পিনার অশ্বিন ও কুলদীপ সাকুল্যে ২৬ ওভার বল করে ১১২ রান খরচ করলেও কোনও উইকেট তুলতে পারেননি৷

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে৷ মাত্র ১৩ রানের মধ্যে দুই ওপেনার মুরলি বিজয় ও লোকেশ রাহুলের উইকেট হারিয়ে বসে তারা৷ বিজয় খাতা খোলার আগেই বেয়ারস্টোর দস্তানায় ধরা পড়েন৷ লোকেশ ১০ রান করে এলবিডব্লু হন৷ দু’জনকেই ফিরিয়ে দিয়েছেন অ্যান্ডারসন৷

বৃষ্টিতে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার সময় ভারত ২ উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে৷ রাহানেকে নিয়ে লড়াই চালাচ্ছেন পূজারা৷ প্রকৃতি বিরূপ হলে লর্ডসে চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top