News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকপঞ্জি মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন : অধীর
Image

নাগরিকপঞ্জি মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন : অধীর

কলকাতা, ১২ আগস্ট(হি.স.) : নাগরিকপঞ্জি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন বলে রবিবার অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তাঁর অভিযোগ, এনআরসি থেকে বাদ যাওয়া ৪০ লক্ষ মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার পরেই অসমের সঙ্গে রাজ্যের সীমান্ত সিল করেছে তৃণমূল সরকার ।

বিজেপি, সিপিএমের মত অধীর চৌধুরীরও অভিযোগ, ২০০৫ সালে সংসদে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখন কেন তার অবস্থান বদল করছেন বলে রবিবার বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্ন তুললেন অধীর চৌধুরী । রাজ্যের বিভিন্ন সমস্যা থেকে নজর ঘোরাতেই তৃণমূল নাগরিকপঞ্জিকে হাতিয়ার করছে ।

এদিন তৃণমূলের পাশাপাশি নাগরিকপঞ্জি নিয়ে তিনি আক্রমণ করেন বিজেপিকেও | বিজেপিকে আক্রমণ করে অধীর বলেন, নাগরিকপঞ্জির নামে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বিজেপি । ভোটকে সামনে রেখেই বিজেপি হিন্দু আর মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি তাস খেলছেন’।

তিনি জানান, এসবের বিরুদ্ধে রাজ্য কংগ্রেস পথে নামছে । ৪ অক্টোবর রানি রাসমনি রোডে সভা করবে কংগ্রেস । ৪ অক্টোবর রানি রাসমনি রোডে সভার মাধ্যমে তাদের প্রথম পর্যায়ের আন্দোলন সমাপ্ত হবে বলে জানিয়েছেন অধীর চৌধুরী ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top