News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুলের আলিঙ্গন নিয়ে নাটক করছেন প্রধানমন্ত্রী, দাবি পি এল পুনিয়ার
Image

রাহুলের আলিঙ্গন নিয়ে নাটক করছেন প্রধানমন্ত্রী, দাবি পি এল পুনিয়ার

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.) বাদল অধিবেশনের সময় লোকসভায় প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধীর আলিঙ্গনের বিষয়ে বিজেপির পক্ষ থেকে রাহুল গান্ধীর নিন্দা করা হয়েছে একাধিকবার। এবার পাল্টা আলিঙ্গন বিতর্কে প্রধানমন্ত্রীর নিন্দায় সরব হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা সাংসদ পি এল পুনিয়া। আলিঙ্গন ইস্যুতে প্রধানমন্ত্রী নাটক করছেন বলে দাবি করেছেন পি এল পুনিয়া।

শনিবার বর্ষীয়ান রাজনীতিবিদ তথা কংগ্রেস সাংসদ পি এল পুনিয়া বলেন, বিষয়টি নিয়ে বিজেপি নেতারা ক্রমাগত রাহুলের নিন্দায় সরব হচ্ছেন। যদিও রাহুল গান্ধী নিজে ওঠে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন। সমর্মিতা জানাতে রাহুল গান্ধী এই পদক্ষেপ গ্রহণ করেছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নাটক করছেন।

প্রসঙ্গত ওইদিনই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, রাহুল গান্ধীর আচরণ শিশুসুলভ ছিল কিনা তা আপনারা স্থির করবেন। আর তা যদি আপনারা না করতে পারেন তবে তার(রাহুল গান্ধী) চোখ মারাতেই সব উত্তর পেয়ে যাবেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top