News Flash

  • Home
  • Uncategorized
  • ডিজিটাল নর্থ-ইস্ট-২০২০ ভিশন ডকুমেন্ট -এর কিছু উল্লেখযোগ্য দিক
Image

ডিজিটাল নর্থ-ইস্ট-২০২০ ভিশন ডকুমেন্ট -এর কিছু উল্লেখযোগ্য দিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট ৷৷ আজ ১১ আগস্ট গুয়াহাটিতে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর উপস্থিতিতে

শনিবার গুয়াহাটিতে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর উপস্থিতিতে ডিজিটাল নর্থইস্ট -২০২০ ভিসন ডকুমেন্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি, আইন সচিব বিভাগীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ ছবি-পিআইবি৷

ডিজিটাল নর্থইস্ট -২০২০ ভিসন ডকুমেন্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি, আইন সচিব বিভাগীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ এই ভিশন ডকুমেন্ট সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে বিভিন্ন উদ্যোগে গতি আনতে ও উত্তর পূর্বাঞ্চলকে ডিজিটালে রূপান্তরে ক্ষেত্রে একটি দিকনির্দেশক হিসাবে কাজ করবে৷
ভিশন ডকুমেন্ট ডিজিটাল নর্থ ইস্ট-২০২০ এর লক্ষ্য হলো বিচ্ছিন্ন হয়ে থাকা সমস্ত ডিজিটাল প্রচেষ্টাকে পূনগঠন, পুনর্মূল্যায়ন ও দ্রুত কার্যকর ব্যবস্থাকে সামঞ্জস্যকরণের ভিত্তিতে সমম্বিত করে তোলা, যার মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামকে আরো জোরদার করে তোলা সম্ভব হবে৷ ডিজিটাল নর্থ ইস্ট এর এই ভিসন ডকুমেন্ট সুনির্দিষ্টভাবে প্রত্যেকটি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে একটা ভিত্তি হবে এবং উত্তর পূর্বাঞ্চলের সাধারণ মানুষের জীবনে রূপান্তর ও ক্ষমতায়নের জন্য রূপরেখা প্রনয়ণ করবে৷ এটা মনে করা হচ্ছে যে, ভারতকে ট্রিলিয়ন ডলারের ডিজিটাল সম্ভাবনাময় রাষ্ট্রহিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ডিজিটাল নর্থ ইস্ট উত্তর পূর্বের গুরুত্বপূর্ণ অংশদীর হয়ে উঠতে সক্ষম হবে৷
ভারতের ডিজিটাল রূপান্তর হলো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধীনস্থ একটি উন্নয়ন যা সহজমূল্যের, ব্যাপক ও ক্ষমতাশালী৷ দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রের ডিজিটাইজেশনের রূপান্তরে যাত্রায়, দেশের উত্তর পূর্ব অঞ্চলের (এনইআর) ভূমিকা গুরুত্বপূর্ণ৷ প্রতিটি রাজ্যের বৈশিষ্ট নির্ণিত হয় তার নিজস্ব জঠিল সমস্যা নিরসনে মনোযোগ আকর্ষণের মাধ্যমে৷ এরই প্রেক্ষাপটে সমস্যা সমাধানের জন্য লক্ষ্য তুলে ধরতে ভারত সরকার চালু করছে ডিজিটাল নর্থ ইস্ট -২০২০, যা গত ৩০ জুলাই ২০১৭ ইং গুয়াহাটিতে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় বৈদ্যুতিক, তথ্য ও প্রযুক্তি এবং আইন ও বিচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷
ডিজিটাল নর্থ ইস্ট-২০২০ তৈরির লক্ষ্য ও দিকনির্দেশিকা তৈরী করতে ভারত সরকারের বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (এমইআইটিওয়াই) অধীনে সেপ্ঢেম্বর ২০১৭তে একটি কমিটি গঠন করা হয়েছিল৷ এই কমিটি কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন দপ্তর, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সরকার, মন্ত্রকের অধীনস্থ সাথে যুক্ত রয়েছেন৷
এই ভিশন ডকুমেন্ট-এ গুরুত্ব দেওয়া হয়েছে-কিভাবে উত্তর পূর্বের মানুষের জীবনযাত্রা পরিবর্তন ডিজিটাল টেকনোলজিকে বেশি লাভদায়ক করে তোলা যায়, জীবনযাত্রার সহজ উপায় এবং স্থায়ী ও সংহত উন্নয়ন নিশ্চিত হয়, যাতে উত্তর-পূর্ব বারতের প্রত্যেক নাগরিকের কাছে ডিজিটালাইজেশনের সুবিধা নিয়ে যাওয়া সম্ভব হয়৷
ডিজিটাল নর্থ ইস্ট-২০২০ এর রোডম্যাপ কার্যকর করা হবে ভারত সরকারের বাজেট বরাদ্ধ থেকে৷ এর সঙ্গে যুক্ত থাকবে বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, তার যোগাযোগ মন্ত্রক ও ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিওন৷
ডিজিটাল ইন্ডিয়ার সফলতা নির্ভর করে ডিজিটাল নর্থ ইস্ট এর সাফল্যের উপর৷ ঠিক হয়েছে, ডিজিটাল নর্থ ইস্ট -২০২০ কার্যকর করবে ভারত সরকার ও উত্তর পূর্বের সরকারসমূহ৷ আর এই প্রয়াসে সমন্বয়ের দায়িত্বে থাকবে বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, যাতে করে এই প্রক্রিয়ার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের মানুষকে ডিজিটাল ও ক্ষমতায়নে সংযুক্ত করা যায়৷
ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অংশ হিসাবে সমস্ত নাগরিকদের ডিজিটাল পরিকাঠামোর সুযোগ দিতে, ডিজিটাল পরিষেবা ও ডিজিটাল সংযুক্তিকরণে উত্তর পূর্ব সহ সারা দেশে বেশ কিছু সুনির্দিষ্ট উদ্যোগ নেয়া হয়েছে৷ এরমধ্যে উত্তরপূর্বে রয়েছে ইন্টার এলিয়া, স্টেট পোর্টাল, স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (এসডব্লিউএএন), কমন সার্ভিস সেন্টার, ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক (এনকেএন), এবং ই- ডিস্ট্রিক্ট৷ বেশ কিছু মেঘ সংক্রান্ত এপ্লিকেশন, ই-কোর্ট, ই-বাহুন, ই-সারথী, ই-হসপিটাল, টেলি হেলথ, টেলি এডুকেশন এবং এসএমএস ভিত্তিক কৃষি পরিষেবা ইত্যাদিও কার্যকর রয়েছে৷
মিশনের উদ্দেশ্য- অপটিক্যাল ফাইবার ও বিকল্প প্রযুক্তির মাধ্যমে সমস্ত গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় সংস্থাগুলিকে উচ্চ গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার সাথে যুক্ত করা৷ উত্তর পূর্বের এই সমস্ত গ্রামকে মোবাইল সংযোগে যুক্ত করা যেখানে এখনো মোবাইল পরিষেবা নেই৷ উত্তর পূর্বের জন্য গুয়াহাটিতে বিপর্যয় মোকাবিলা কেন্দ্র সমেত একটি ডিজাস্টার হাব গড়ে তোলা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top